1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী?

অনেক মানুষ উপকারীর উপকার স্বীকার করে না” মনোবাজ্ঞানিক বিশ্লেষণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬৬৫ বার পড়া হয়েছে

ড. আব্দুল ওয়াদুদ.
মানুষের অন্যতম মহৎ গুণ হলো কৃতজ্ঞতা। যে ব্যক্তি উপকারীর উপকার স্বীকার করে, সে মানসিকভাবে পরিপক্ক ও নৈতিকভাবে উন্নত। কিন্তু সমাজে দেখা যায়— অনেকেই উপকার পেয়েও তা অস্বীকার করে, এমনকি পিতা-মাতার অবদানকেও ভুলে যায়। এ প্রবণতা কোনো সাধারণ অভ্যাস নয়, এর পেছনে রয়েছে গভীর মনোবৈজ্ঞানিক কারণ।

মনোবিজ্ঞানে বলা হয়, এরা “Ingratitude Syndrome”-এ ভোগে। তাদের অহংবোধ এত প্রবল যে, অন্যের সাহায্য স্বীকার করলে নিজেদের ছোট মনে হয়। তাই তারা অবচেতনে সাহায্যকারীর অবদান অস্বীকার করে। কেউ কেউ হীনমন্যতার কারণে উপকারীর প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। আবার যাদের মধ্যে Narcissistic Personality বা অহংকেন্দ্রিক মানসিকতা থাকে, তারা মনে করে— “সব কিছু আমি নিজেই অর্জন করেছি”, ফলে কৃতজ্ঞতার জায়গায় জন্ম নেয় আত্মপ্রেম ও ঔদ্ধত্য।

এ ধরনের মানুষ মানসিকভাবে অসুস্থ নয়, তবে তারা নৈতিকভাবে দারিদ্র্যগ্রস্ত ও আবেগীয়ভাবে অপরিণত। তাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস ও সম্পর্কের উষ্ণতা হারিয়ে যায়।
কৃতজ্ঞতা শুধু ভদ্রতা নয়, আত্মার পরিশুদ্ধতা।
যে মানুষ কৃতজ্ঞ, সে সুখী; আর যে কৃতঘ্ন, সে নিজের বিবেক থেকেই বিচ্ছিন্ন।

উপকার পাইলে কৃতজ্ঞ হওয়া স্বাভাবিক। কিন্তু কিছু মানুষ উল্টোভাবে আচরণ করে— উপকার ভুলে যায়, উপকারীর ক্ষতি করে বা তার বিপরীতে দাঁড়ায়। এটি সরাসরি কোনো মানসিক রোগ নয়, তবে গভীর ব্যক্তিত্বগত বিকৃতি (Personality Distortion) বা নেতিবাচক মানসিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়।

১. Ego Defense Mechanism (অহং রক্ষার মানসিক প্রতিরক্ষা)-

অনেকেই মনে মনে জানে যে সে অন্যের সাহায্যে এগিয়েছে, কিন্তু এই সত্যি স্বীকার করলে তার অহং (Ego) আঘাত পায়। নিজের কৃতিত্ব কমে যাবে এই ভয়ে তারা উপকারীর অবদান অস্বীকার করে বসে। এটি Freud-এর “Denial” ও “Projection” মেকানিজমের অংশ। বাস্তবতা অস্বীকার করে নিজের আত্মসম্মান রক্ষা করা।

২. Inferiority Complex (হীনমন্যতা)-

কিছু মানুষ অন্তরে নিজেকে ছোট মনে করে। যখন কেউ তাকে সাহায্য করে, সে নিজেকে আরও দুর্বল মনে করে ফেলে। সেই অস্বস্তি দূর করতে সে সাহায্যকারীর প্রতি বিরূপ হয় — এটিকে বলা হয় Reverse Hostility।

৩. Moral & Empathic Deficiency-

যাদের নৈতিক শিক্ষা, সহানুভূতি, ও কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস নেই, তারা মানসিকভাবে অপরিপক্ক। এমন মানুষ স্বার্থবাদী (self-centered) ও কৃতঘ্ন হয়।

৪. Sociopathic বা Narcissistic Traits-

যাদের মধ্যে Narcissistic Personality Disorder (অতিরিক্ত আত্মপ্রেম, অহং, অন্যের প্রতি সংবেদনহীনতা) বা Sociopathic tendency থাকে, তারা সাধারণত উপকার স্বীকার করে না। তারা মনে করে, “সব কিছু আমি নিজেই অর্জন করেছি।”

মনোবৈজ্ঞানিক বিশ্লেষণঃ

এ ধরনের মানুষ সাধারণত মানসিক ভারসাম্যহীন নয়, তবে তাদের মধ্যে নৈতিক ঘাটতি, আত্মবিশ্লেষণের অভাব ও আবেগীয় বুদ্ধিমত্তার (Emotional Intelligence) দুর্বলতা বিদ্যমান।
তারা মুহূর্তের স্বার্থে সম্পর্ক নষ্ট করে ফেলে এবং দীর্ঘমেয়াদে নিজেও একাকিত্বে ভোগে।

মনোবৈজ্ঞানিক শিক্ষাঃ

যে মানুষ কৃতজ্ঞ, সে সুখী ও আত্মিকভাবে পরিপূর্ণ। আর যে কৃতঘ্ন, সে নিজের আত্মা থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে।

  • ড. আব্দুল ওয়াদুদ
    মনোবিজ্ঞান গবেষক,রাজনৈতিক বিশ্লেষক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট