1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় ৪০০ পিস ইয়াবাসহ আটক-১, পলাতক-১ কাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যানের বক্সে লুকিয়ে ৩২০০ ইয়াবা পাচার! জমকালো আয়োজনে প্রগতি লাইফ ইন্সুরেন্সের মুন্সিগঞ্জ সদর সার্ভিসিং সেলের উদ্বোধন হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন, সচেতনতার ওপর গুরুত্ব গাজীপুর ভাওয়াল রেঞ্জের আওতাধীন ভবানীপুর বিটে সংরক্ষিত বনের জমি দখল করে প্রকাশ্যে পাকা বাড়ি নির্মাণ “নীরব বন বিভাগ” শক্ত অবস্থানে মাদারীপুর জেলা পুলিশ, ২৪ ঘন্টায় এবার গ্রেফতার হলো ২৮ জন আসামী মিঠাপুকুরে বজ্রপাতে নিহত-২, শিশু সহ আহত-১০ নেত্রকোনায় দেড় কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আমতলীতে বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত উলিপুরে বণিক সমিতির সাথে মতবিনিময় সভা, উন্নয়ন নিয়ে নানা প্রস্তাব লাইন ভেঙে তেল নিতে যাওয়ায় পুলিশ সদস্যকে জরিমানা, জেলা পুলিশের প্রতিবাদ মাদক,সন্ত্রাসী,কিশোরগ্যাং,গোষ্ঠী সন্ত্রাসী বেআইনিদের সাথে আপোষ হবে না-মাদারীপুরের পুলিশ সুপার আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর : শিক্ষামন্ত্রী কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঘোড়াঘাটের ঐতিহাসিক নিদর্শন সুরা মসজিদ জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ

ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে: শহিদুল আলম

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক ফ্লোটিলা অভিযানে অংশ নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম। আটকের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ভিডিওতে শহিদুল আলম বলেন, ‘আমি শহিদুল আলম। বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যখন এই ভিডিও দেখছেন, আমরা তখন সমুদ্রে আটক। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে—যারা মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সব কমরেড ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যান।’

এই অভিযানে অংশ নেওয়া নৌযানগুলোকে ‘সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা’র অভিযোগে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। জাহাজ এবং যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘আইনগত নৌ অবরোধ ভাঙার একটি ব্যর্থ চেষ্টা রোধ করা হয়েছে। জাহাজ ও যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ এবং নিরাপদে আছেন।’

এর আগে গত সপ্তাহেও গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করায় ‘সুমুদ ফ্লোটিলা’ নামে একটি বড় নৌবহর আটক করে ইসরায়েলি বাহিনী। ওই অভিযানে থাকা ৪৭৯ অধিকারকর্মীর বেশিরভাগকেই পরবর্তীতে ফেরত পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট