1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প রাজশাহীতে বাসে মিলল ১৫টি পলিথিন প্যাকেট ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক-১ আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা,অপরাধ দমনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত  বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ,থানায় মামলা ইরানে টানা বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, রাজধানীজুড়ে দফায় দফায় বিস্ফোরণ স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে না দেওয়ার সিদ্ধান্ত কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গনে চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস শিবগঞ্জে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা

গাজীপুর ভাওয়াল রেঞ্জের আওতাধীন ভবানীপুর বিটে সংরক্ষিত বনের জমি দখল করে প্রকাশ্যে পাকা বাড়ি নির্মাণ “নীরব বন বিভাগ”

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের ভাওয়াল রেঞ্জের আওতাধীন ভবানীপুর বিটে সংরক্ষিত বনভূমি দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে সিদ্দিক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে ভবানীপুর বিটের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর-পূর্ব কোণ সংলগ্ন ভবানীপুর মাইজ পাড়া গ্রামের শেষ সীমানা এবং মনিপুর বিটের নয়াপাড়া গ্রামের শেষ সীমানা এলাকায়, যা স্পষ্টই বন বিভাগের আওতাধীন সংরক্ষিত জমি বলে স্থানীয়রা দাবি করছেন।

এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সিদ্দিক ওই বনভূমি দখল করে সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। অথচ বিষয়টি ভবানীপুর বিট কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে রেঞ্জ কর্মকর্তাকে জানানো হলে তিনি বিট অফিসার কে নির্দেশ দেন রেঞ্জ অফিসারের নির্দেশে বিট কর্মকর্তা ঘটনাস্থলে না গিয়ে ভবানীপুর বিটের দুইজন ঘটনাস্থলে গিয়ে দেখে চলে আসেন কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নিতে এখনো দেখা যায় নাই ফলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
—এলাকাবাসীদের প্রশ্ন আইন কি শুধু গরিব ও অসহায়দের জন্যই প্রযোজ্য?

স্থানীয়দের ভাষ্যমতে, কোনো গরীব মানুষ নিজের টিনের ঘরের ছাউনি পরিবর্তন করতে গেলেও বন বিভাগের লোকজন দ্রুত উপস্থিত হয়ে বাধা দেয়। কিন্তু একই বিভাগের আওতাধীন সংরক্ষিত বনভূমিতে প্রকাশ্যে পাকা বাড়ি নির্মাণের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে তাদের এই রহস্যজনক নীরবতা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

বাংলাদেশের বন আইন অনুযায়ী সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে দখল, নির্মাণ বা ব্যবহার সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্ট আইনে এমন কর্মকাণ্ডের জন্য জেল ও জরিমানার বিধান রয়েছে। তবুও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এমন দখলদারীত্ব চলতে থাকলে তা শুধু বন উজাড়ই নয়, আইনের শাসনের উপরও আঘাত হানে।

পরিবেশবিদরা বলছেন, এভাবে একের পর এক বনভূমি দখল হয়ে গেলে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। বনভূমি রক্ষায় দায়িত্বপ্রাপ্তদের যদি এভাবে নিষ্ক্রিয় ভূমিকা থাকে, তাহলে তা দেশের প্রাকৃতিক সম্পদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।

এ বিষয়ে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনআনুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট