1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬ ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি খামারিরা কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্হ্য প্রতিনিধিদের দূর্গম চরাঞ্চলে পরিদর্শন মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত

ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে আমাদের কিছু করার নেই: তারেক রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

বাংলাদেশের জনগণের স্বার্থই বিএনপির অগ্রাধিকার ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, তাহলে সে পরিস্থিতির দায় বিএনপির নয় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিবিসি বাংলার সঙ্গে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক, ভবিষ্যৎ কূটনীতিক কৌশল এবং স্বার্থ সংরক্ষণের বিষয়ে এসব কথা বলেন তিনি। দুই পর্বে প্রচারিত এ সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ অংশ মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশ করে বিবিসি বাংলা।

সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘ভারত যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দেয় এবং বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই।

এটা বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে শীতল থাকবে। আমি আমার দেশের মানুষের সঙ্গেই থাকবো।’

বিএনপির সরকার ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথমে বাংলাদেশ, তারপর অন্য কিছু। আমার দেশের স্বার্থ আগে, সেটাকে অগ্রাধিকার দিয়েই আমি যেটা করার করবো। আপনি যদি নির্দিষ্ট দেশের কথা বলেন, সেটা বিষয় নয়—আমার দেশের স্বার্থই আমার কাছে বড়।’

পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা নিয়ে স্পষ্ট অবস্থান

ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে গিয়ে তারেক রহমান আরও বলেন, ‘আমরা আমাদের পানির ন্যায্য হিস্যা চাই। আরেকজন ফেলানীর লাশ ঝুলতে দেখতে চাই না। মানুষের উপর আঘাত এলে সেটা কখনো মেনে নেওয়া যায় না।’

তিনি বলেন, ‘সীমান্তে হত্যাকাণ্ড ও পানি বণ্টন বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার সংশ্লিষ্ট বিষয়। এ বিষয়ে কোনো আপস নয়।’

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ‘বাস্তবমুখী’ কূটনীতি চান তারেক

তারেক রহমান জানান, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রয়োজনীয়তা তিনি অস্বীকার করেন না, তবে তা হতে হবে ‘সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থ’ ভিত্তিক।

তিনি বলেন, ‘সম্পর্ক রাখতেই হবে—কিন্তু সেটি যেন সম্মানজনক হয়, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষিত হয়। সম্পর্কের শীতলতা বা উত্তাপ যদি জনগণের ইচ্ছার ভিত্তিতে হয়, তাহলে সেটাই গ্রহণযোগ্য।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট