1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক

শিবচরে পুজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি রেজাউল করিম মল্লিক – দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সর্বাত্মক প্রস্তুতি

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

বজলুর রহমান,শিবচর উপজেলা প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। শান্তিপূর্ণ পরিবেশে সবার অংশগ্রহণে পূজা উদযাপনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর গোবিন্দ মন্দির প্রাঙ্গণে পুজামণ্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন,”শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কেউ যাতে নাশকতা বা অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। পুলিশ বাহিনী,র‌্যাবসহ সব আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, টহল বৃদ্ধি,মোবাইল টিম ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন,”শিবচর আমার জন্মভূমি। ছোটবেলায় এই মন্দিরে বহুবার এসেছি। এখানে পূজা উদযাপনের পরিবেশ সবসময় শান্তিপূর্ণ ছিল। ভবিষ্যতেও যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়,সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। মন্দির কমিটির যেকোনো সমস্যায় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা আমার দায়িত্ব।

ডিআইজি রেজাউল করিম মল্লিক ভক্তদের নির্বিঘ্নে পূজা পালন নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতির আশ্বাস দেন। তিনি বলেন, পূজামণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

এছাড়া পূজা চলাকালীন সময়ে বিশেষ টহল টিম, সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা এবং জেলা কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং চালু থাকবে বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন কাদের, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা ডিআইজি রেজাউল করিম মল্লিক পূজায় অংশগ্রহণকারী সবার প্রতি আহ্বান জানান যেন তারা শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখে। তিনি বলেন,দুর্গাপূজা এমন একটি উৎসব যেখানে সব ধর্মের মানুষ আনন্দ ভাগাভাগি করে। আমাদের প্রত্যাশা, সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারা ভবিষ্যতেও অটুট থাকবে।

উল্লেখ্য, এ বছর শিবচর উপজেলায় মোট ৭৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পূজা উপলক্ষে পুরো উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট