1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক

মিঠাপুকুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে যমুনেশ্বরী নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

রংপুর থেকে মাহিদুল ইসলাম আউলিয়াঃ

রংপুরের মিঠাপুকুরে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে রিয়াজুল ইসলাম (রুপম) (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ২৭ ই সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার ছড়ান বন্দর শিবপুর ঘাট এলাকায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত রুপমের মা মাহমুূদা বেগম দীর্ঘদীন যাবৎ সৌদি প্রবাসী হওয়ায় তিনি ও তার ছোট ভাই আজমাই রবি সহ ছোট থেকেই মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের ছোট বান্দের পাড়া এলাকায় নানা মুক্তিযোদ্ধা মজিবার রহমানের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বুড়ির হাট (তালুক হাবু) এলাকার মিজানুর রহমান মুকুলের বড় সন্তান। স্থানীয় একাধিক সূত্রে জানা যায় যে নিহত রিয়াজুল ইসলাম রুপম গতকালই রাজশাহী থেকে নানার বাড়িতে ফিরে আজ শনিবার দুপুরে স্থানীয় তিন জন বন্ধুকে সাথে করে নিয়ে যমুনেশ্বরী (বালুয়ার) বড় নদীর শিবপুর ঘাটে ঘুরতে যান। সেখানে গিয়ে শখের বসে বন্ধুদের নিয়ে তিনি গোসল করতে নামেন। এ সময় ভালো সাঁতার না জানায় হঠাৎ পানির স্রোতে নদীর গভীরে তলিয়ে যান । দীর্ঘ সময় খুঁজে না পাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে নানার বাড়ীতে নিয়ে আসেন। নিহত রিয়াজুল ইসলাম রুপম পড়াশোনার পাশাপাশি রাজশাহীর বিনোদপুর এলাকায় বসবাস করতেন। তিনি জুলাই ছাত্র আন্দোলনের সময় ঢাকার উত্তরাতে থাকাকালিন একজন সক্রিয় কর্মী ছিলেন। পাশাপাশি তিনি একাধিক ক্রিকেট ক্লাবের শিক্ষানবিশ ক্রিকেটার হিসেবেও পরিচিত ছিলেন। সেই সাথে তিনি ইসলামীয়া কলেজ বিনোপুর রাজশাহী এর একজন মেধাবী ছাত্র ছিলেন।তার এই হঠাৎ এই অকাল মৃত্যুতে পরিবার,বন্ধু-বান্ধব সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রাতেই তার দাফন নানার বাড়ির পারিবারিক কবর স্থানে হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট