1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জের এক প্রাথমিক প্রধান শিক্ষকের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অভিভাবকবৃন্দ অতিষ্ঠ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ শেষ মুহুর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬ ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি খামারিরা কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্হ্য প্রতিনিধিদের দূর্গম চরাঞ্চলে পরিদর্শন মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

নাটোরের সাংবাদিক অমর ডি কস্তা পেলেন সাংবাদিকতা ফেলোশীপ

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধিঃ
প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সাংবাদিকতা ফেলোশীপ পেয়েছেন নাটোরের সিনিয়র সাংবাদিক ও বড়াল প্রেসক্লাবের আহ্বায়ক অমর ডি কস্তা। বাংলাদেশের ৭ টি জেলা থেকে একজন করে মোট ৭ জন প্রথম সারির সাংবাদিক এই ফেলোশীপ অর্জন করেছে। ৩ মাস মেয়াদী এই ফেলোশীপে সংশ্লিষ্ট সাংবাদিকরা প্রান্তিক জনগোষ্ঠী যেমন প্রান্তিক নারী, দলিত, প্রতিবন্ধী ব্যক্তি, ট্রান্সজেন্ডার, আদিবাসী জনগোষ্ঠী নিয়ে কর্মরত বিভিন্ন সংস্থার সক্ষমতা বাড়ানো ও এসব জনগোষ্ঠীর মানুষ নিজেদের অধিকার যথাযথভাবে নিশ্চিতে সক্ষম কিনা তা গবেষনা করবে এবং প্রতিবেদন তৈরি করবে।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ক্রিশ্চিয়ান এইড, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান) এবং মানুষের জন্য ফাউন্ডেশন কর্র্তৃক সম্মিলিতভাবে বাস্তবায়নকৃত এক্সপেন্ডিং সিভিক স্পেস থ্রু একটিভ সিএসও পার্টিসিপেশন এন্ড স্ট্রেন্দেন্ড গভার্নেন্স সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পের অধীনে এই ফেলোশীপ কার্যক্রম পরিচালিত হবে। খুলনা, যশোর, সাতক্ষীরা, পাবনা, নাটোর, রংপুর, কুড়িগ্রাম জেলায় এই গবেষণা ও প্রতিবেদনের কাজ করবে স্ব স্ব জেলার জন্য ফেলোশীপ প্রাপ্ত সাংবাদিকরা। প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্য, তাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে চ্যালেঞ্জগুলো বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করে তা প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরাই হচ্ছে এই ফেলোশীপের লক্ষ্য।
সাংবাদিক অমর ডি কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলা সাংবাদিক ইউনিয়ন ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং বর্তমানে বড়াল প্রেসক্লাবের আহ্বায়ক। তিনি জাতীয় দৈনিক মানবজমিন, দৈনিক আমাদের সময়, দৈনিক চিত্র, দৈনিক প্রতিদিনের সংবাদ, ডেইলী বাংলাদেশ টুডে, ডেইলী ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সহ বিভিন্ন জাতীয় অনলাইন নিউজ পোর্টালে বিভিন্ন সময় কাজ করেছেন। তার সাংবাদিকতার অভিজ্ঞতা দীর্ঘ ২০ বছরের অধিক।
এ বিষয়ে সাংবাদিক অমর ডি কস্তা জানান, গণ যোগাযোগ ও সাংবাদিকতায় অথবা সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাতীয় গণমাধ্যমে কর্মরত এবং কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে ফেলোশীপের জন্য আবেদন চাওয়া হলে আমি আবেদন করি। এরপর বিভিন্নভাবে যাচাই বাছাইয়ের পর নির্বাচিত হই এবং ২৪ সেপ্টেম্বর ফেলোশীপ এগ্রিমেন্ট পেপারে স্বাক্ষর করি। এই ফেলোশীপের প্রতিবেদন বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা ও তাদের অধিকার সম্পর্কে বস্তুনিষ্ঠ ও বাস্তব চিত্র আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপিত হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট