1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ

কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল, নিহত-৩৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

কাতারের রাজধানী দোহায় হামলা চালানোর একদিন পর ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৩১ জন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানা ও আল-জাওফে ইসরায়েলি আগ্রাসনে ১৩১ জন আহত হয়েছেন। তবে এখনো উদ্ধারকাজ চলছে, হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিমান হামলায় সানার আল-তাহরির এলাকায় ঘরবাড়ি, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কে অবস্থিত একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আল-জাওফের রাজধানী আল-হাজমে সরকারি কমপাউন্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমাবর্ষণে সৃষ্ট আগুন নেভাতে এবং ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করতে বেসামরিক প্রতিরক্ষা দলগুলো কাজ করছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি বুধবার টেলিগ্রামে পোস্ট করে জানায়, ‘ইসরায়েলি হামলায় অনেকে শহীদ, আহত এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইয়েমেন অয়েল অ্যান্ড গ্যাস করপোরেশন জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান সানার আল-সিত্তিন সড়কের একটি চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন। কিছু ইসরায়েলি যুদ্ধবিমান হামলা না করেই ফিরে যেতে বাধ্য হয় বলেও দাবি করেন তিনি।

ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানায়, সানা ও আল-জাওফে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট