1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী সমন্বয় করা হলো জ্বালানি তেলের দাম ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচি উপলক্ষে নলছিটির নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ‘র‍্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জের এক প্রাথমিক প্রধান শিক্ষকের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অভিভাবকবৃন্দ অতিষ্ঠ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ শেষ মুহুর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬ ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি খামারিরা কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্হ্য প্রতিনিধিদের দূর্গম চরাঞ্চলে পরিদর্শন মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা

বগুড়ার শিবগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মর্যাদা রক্ষায় শিবগঞ্জ বিএনপি’র ব্যতিক্রমী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে
শিবগঞ্জ প্রতিনিধিঃ
ইসলামের দাওয়াতের আলোকবর্তিকা ইমাম/খতিব ও মুয়াজ্জিনরা, যারা মসজিদের মিনার থেকে আল্লাহর ডাক পৌঁছে দেন মানুষের অন্তরে, তাদের সম্মান জানাতে শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হলো অভূতপূর্ব ওলামা-মাশায়েখ সমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে, শরীর ভিজিয়ে সমাবেশে অংশ নেন প্রায় তিন হাজার ওলামা-মাশায়েখ।
৩০ আগষ্ট-২০২৫, শনিবার সকাল ১১ টায় উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১,০৬৮টি জামে মসজিদের খতিব/ইমা ও মুয়াজ্জিনরা বৃষ্টি উপেক্ষা করে সমবেত হয়ে যে দৃশ্য সৃষ্টি করলেন, তা শিবগঞ্জের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল। মসজিদের উন্নয়ন, ইমাম-মুয়াজ্জিনদের দুঃখ-কষ্ট, সামাজিক মর্যাদা ও তাদের পাশে বিএনপি কীভাবে দাঁড়াবে, এসব নিয়েই ছিল মূল আলোচনা।
পবিত্র কোরআন মাজিদ তেলোয়াত,  জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মাধ্যমে সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। তিনি বলেন,
ইমাম-মুয়াজ্জিনদের কণ্ঠস্বরেই এ ভূখণ্ডে ভোর হয়, সন্ধ্যা নামে। তাদের সম্মান রক্ষা করা শুধু দায়িত্ব নয়, বিএনপির অঙ্গীকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযুক্ত করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবনে আলেমদের সম্মানের জায়গায় রেখেছেন। তাদের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের ওলামা-মাশায়েখদের সম্মান করেন, ভালবাসেন। ইসলামকে মনে-প্রাণে লালন করেন। পক্ষান্তরে স্বৈরাচার হাসিনা আলেমদের উপর সীমাহিন জুলুম-নির্যাতন করেছে। এজন্যই মহান আল্লাহ’র রহমতে হাসিনা কার্গো বিমানে পালাতে হয়েছে। সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসাবে হিসাবে আলেমদের সম্মানিত করতে পেরে আমরা বিএনপি পরিবার গর্বিত।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ সকল ইমাম/খতিব-মুয়াজ্জিনদের সর্বোচ্চ সম্মাননা ও পাঁশে থাকবেন বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐতিহাসিক মাজার মসজিদের খতিব হযরত মাওলানা ইমদাদুল হক। তিনি বিএনপির এই উদ্যোগকে ‘ধর্ম ও সমাজ রক্ষায় সময়োপযোগী পদক্ষেপ’ বলে অভিহিত করেন।
বিশেষ অতিথি ছিলেন মহাস্থান মাহী সওয়ার মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মতিউর  বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।
উল্লেখ্য, উপজেলায় ১৩৫ টি মসজিদ ও ঈদগাহ উন্নয়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত সহযোগিতা ও মীর শাহে আলমের প্রচেষ্টায় ইতোমধ্যেই প্রায় সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল মসজিদ উন্নয়নের জন্য বরাদ্দ পৌছে দেয়া হবে বলে জানান বিএনপি নেতা মীর শাহে আলম।
স্থানীয় মানুষ এটিকে ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মপ্রাণ জনগণের প্রতি বিএনপির ব্যতিক্রমী ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট