1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ও শিপিং সেবা চালুর উদ্যোগ

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট এবং নিয়মিত শিপিং সেবা পুনরায় চালুর প্রস্তাব দিয়েছেন। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া তারা তৈরি পোশাক ও কৃষি খাতে সহযোগিতা এবং বাণিজ্যের ডিজিটালাইজেশনের বিষয়েও আলোচনা করেছেন।

শনিবার (২৩ আগস্ট) তিন দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এ সফরের মধ্যেই রোববার (২৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি সামনে এনেছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা-করাচি বাণিজ্যিক সংযোগে নতুন উদ্যোগের আলোচনাটি হয় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিনের মধ্যে সম্প্রতি চট্টগ্রাম সফরের সময়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর এক দিনের ওই সফরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেলা প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষ অতিথিদের স্বাগত জানায়।

ওই সময় জাম কামাল খান ও বশিরউদ্দিন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশি জাহাজ ভাঙা শিল্প পরিদর্শন করেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

চট্টগ্রামের ব্যবসায়ী মহল পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং সরাসরি ফ্লাইট ও শিপিং সেবা পুনরায় চালুর পাশাপাশি বাণিজ্যের ডিজিটালাইজেশনের প্রস্তাব দেন।

যৌথ ওয়ার্কিং গ্রুপ
আলোচনায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন যে, শিগগিরই একটি যৌথ বাণিজ্য ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এর মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত আলোচনার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে।

সম্ভাবনার খাত

খাদ্য ও কৃষি: করাচিতে আগামী ২৫-২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় আন্তর্জাতিক খাদ্য ও কৃষি মেলায় বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

সেইসঙ্গে স্বাস্থ্য, চামড়া, অপরিহার্য পণ্য- এই খাতগুলোতে দ্বিপাক্ষিক বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে।

এছাড়া আফ্রিকা ও মধ্য এশিয়ায় পণ্য রপ্তানির জন্য ত্রিপক্ষীয় সহযোগিতা গড়ার সম্ভাবনাও আলোচনায় আসে।

জাহাজ শিল্পে সহযোগিতা
জাম কামাল ও বশিরউদ্দিন চট্টগ্রামের কবির শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটি পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশ-পাকিস্তান যৌথভাবে জাহাজ নির্মাণ, ভাঙা ও পুনর্ব্যবহার শিল্পে কাজ করার সম্ভাবনা নিয়ে ব্রিফিং হয়।

বন্দর কর্তৃপক্ষের উপস্থাপনা
এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বন্দরের ইতিহাস, কার্যক্রম এবং চলমান প্রকল্প নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট