1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ নির্দেশনা কোনো লিখিত চিঠি বা ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয় এবং তাদের অন্য মিশনগুলোতেও বিষয়টি পৌঁছে দিতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে, কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। নির্দেশনার বাস্তবায়ন তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিশ্চিত করবেন, সব মিশন থেকে ছবি সরানো হয়েছে কি না।

বিদেশে নিযুক্ত একাধিক মিশন প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের কাছ থেকে এ ধরনের বার্তা পেয়েছেন। তবে দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের বেশ কয়েকটি মিশন এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি।

একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও জানিয়ে দেওয়ার।’

আরেক কূটনীতিক জানান, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি এ নির্দেশ পৌঁছে দিয়েছেন, পাশাপাশি কাছাকাছি একটি মিশনের মাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট