1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
ডিমলায় নাশিদ প্রতিযোগিতা ২০২৬ এর আবেদন ফরম বিতরন প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ ১১ বছর পর আজ থেকে কার্যকর নবম পে-স্কেল, জানা গেল গেজেটের খবরও মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী সমন্বয় করা হলো জ্বালানি তেলের দাম ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচি উপলক্ষে নলছিটির নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ‘র‍্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জের এক প্রাথমিক প্রধান শিক্ষকের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অভিভাবকবৃন্দ অতিষ্ঠ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ শেষ মুহুর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল মাদারীপুরে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত-৬ ঢাকার ধামরাইয়ে ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পোল্ট্রি খামারিরা কাজিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্হ্য প্রতিনিধিদের দূর্গম চরাঞ্চলে পরিদর্শন মাদারীপুর পৌরসভায় ২০২৬-‘২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার চ্যালেঞ্জিং চূড়ান্ত বাজেট অনুমোদন বদলগাছী উপজেলায় খাস খাজনা অনিয়ম এর অভিযোগ হামলা স্থগিত করে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র আজ ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত?

গোপালগঞ্জে বীণা মামলা সাংবাদিক শিহবেকে গ্রেফতারের ১২ ঘন্টা পর এনসিপি কেন্দ্রিক সংঘের মামলায় কারাগারে প্রেরণ।

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

টুংগীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জে সাংবাদিক মো. শিহাব উদ্দিনকে প্রেসক্লাব কেন্দ্রিক কোন্দলে বীণা মামলায় রাজনৈতিক প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। গত বুধবার ১৩ই অগষ্ট রাত আনুমানিক ৮টার সময় পেশাগত দায়িত্ব পালন কালে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ন- সাধারন সম্পাদক মো. শিহাব উদ্দিন প্রেস ক্লাব কেন্দ্রিক অন্তরদ্বন্দ ক্রোন্দলকে কেন্দ্র করে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলায় গেফতার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। বিগত কিছুদিন পূর্বে থেকে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদকের মাঝে জাতিব জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ছবি সরিয়ে ফেলাকে নিয়ে এ মতভেদ ও অসন্তোষের সৃষ্টি হয় উভয়ের মাঝে। গত রবিবার ১০ই আগষ্ট সকাল আনুমানিক ১০টায় ভারপ্রাপ্ত মহাসচিব সাব্বির জাতির জনকের ছবিটি পুনরায় ঐ জায়গায় ঝুলিয়ে দেয়। এসময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা ভিডিও ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন। এখান থেকেই শুরু হয় ছবি টানানো সমর্থকদের উপর পুলিশ বাহিনীর অমানবিক নির্যাতন। একই সূত্র ধরে পুলিশের হাতে গ্রেফতার হন সাব্বির হোসেন্ । সাবিবর কে গ্রেফতার করিয়ে ১১ই আগষ্ট সভাপতি জোবায়ের হোসেন জাতির পিতার ছবি নামিয়ে ঐ স্থানে কোকো রহমানের জন্মদিন পালনের উদ্দেশ্য ব্যানার টানিয়ে পালন করেন তার জন্মদিন। জানা যায় সভাপতি জুবায়ের বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত। বর্বতমানে তিনি আরাফাত রহমান কোকে ক্রীড়া পরিষদের গোপালগঞ্জ জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন। অপরদিকে সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব এস,এম সাব্বির হোসেন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়।
জাতির জনকের ছবি টাঙানো দৃশ্য ধারণ করেনর সাংবাদিক শিহাব উদ্দিন সহ আরো অনেকে। ঐ ভিডিওকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার সময় গোপালগঞ্জ জেলা ডিবি কার্যালয়ের এস,আই জুবায়েরের নেতৃত্বাধীন একটি দল সাংবাদিক শিহাবকে পুলিশ সুপার তাকে ডেকেছে বলে তুলে নিয়ে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে যায়। পরবর্তীতে জানা যায় সাংবাদিক শিহাবকে গ্রেফতার করা হয়েছে।
সাংবাদিক শিহাবকে গ্রেফতারের সময় গোপালগঞ্জ ডিবি পুলিশ দেখাতে পারেনি কোন আটক আদেশ কিংবা কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তাও তারা দেখাতে পরেনি। জেলা পুলিশ সুপারের কথা মিথ্যা বলে তাকে তুলে নিয়ে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের প্রায় ১২ ঘন্টা পর সাংবাদিক শিহাবকে কিছুদিন পূর্বে গোপালগঞ্জে এনসিপির আগমনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষের পরবর্তী জেলখানা ভাংচুর সন্ধিগ্ন আসামি হিসাবে চালান দেওয়া হয়।
এ বিষয়ে গত শুক্রবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জানতে তার মুঠোফোনে জানার জন্য বার বার ফোন করলেওে তাকে পাওয়া যায় নি। সাংবাদিক শিহাব মোল্লার গ্রেফতারের ব্যপারটি জেলার সাধারণ মানুষের মাঝে পুলিশ প্রশাসনের উপর ভরসা উঠে যাওয়া সহ বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। কোন রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হয়ে পুলিশের এরূপ ঘৃণ্য কর্মকাণ্ড মনে করিয়ে দেয় বিগত দিনের রাজনৈতিক দলের পালিত পুলিশ বাহিনীর কথা বলে মতপ্রকাশ করেছেন সমাজের সচেতন সাধারণ মানুষ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট