1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার বিশ্ববাজারে কমেছে তেলের দাম বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন:অর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরী ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করবে: ড. দেবপ্রিয় রাজনীতির মায়াজাল ও সাধারণের ভ্রান্তিবিলাস: এক ঐতিহাসিক দায়বদ্ধতার খেরোখাতা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট,ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা সিংগাইরে শিক্ষককের ওপর হামলা: রাজপথে তীব্র প্রতিবাদ মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড,জরিমানা মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াঁশি অভিযানে মাদারীপুরে মদ ও ইয়াবা সহ গ্রেফতার ৪ মাদক কারবারী ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা

পঞ্চগড়ে জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

জাকীরুল ইসলাম সবুজ,ষ্টাফ রিপোর্টারঃ

জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে পঞ্চগড়ে নেতা কর্মীর অংশগ্রহণে বিজয় র‌্যালি করেছে বিএনপি। বুধবার বিকেলে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে এই বিজয় র‌্যালি বের করা হয়। বিজয় র‌্যালি উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা দায়রা জজ কোর্ট এলাকায় শেষ হয়। উদ্বোধনী সভায় এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এসময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তারুন্যের প্রথম ভোট ধানের শিষের পক্ষে হোক। আমাদের নেতার এই ম্যাসেজটি গ্রামে গঞ্জে স্কুল কলেজে শহরে বন্দরে তরুণদের কাছে পৌছে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে।

প্রিয় নেতা তারেক রহমান বার বার বলেছেন ৭১’এ আমরা ভূখন্ড পেয়েছি,মানচিত্র পেযেছি, জাতীয় সঙ্গীত পেয়েছি। আর ২৪ এর আন্দোলন আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। কাজেই দুইটাকে একসাথে মেলানোর চেষ্টা করবেন না। আমাদের প্রত্যেক নেতাকর্মীকে সচেতন সজাগ থাকতে হবে। কোন অপশক্তি যেন ধর্মকে ব্যবহার করে এই নির্বাচনকে নস্যাৎ করতে না পারে। তারা মাঝখানে বেহেস্তের টিকেট বিক্রী করে সব শেষ করে দিয়েছে । তারা দেখলো যে এটা করে লাভ নাই। কারণ বাংলাদেশের মানুষ ভালো করেই জানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা:) বলেছেন আমি নবী নিজেও জানিনা কার নামে শাফায়াত করতে পারবো। কে বেহেস্তে যাবে কে দোযখে যাবে সেটা একমাত্র আল্লাহই জানে।

এসময় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ন আহবায়ক এম এ মজিদ, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম,সদস্য শামসুজ্জামান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারন সম্পাদক, মোঃ মাহফুজুর রহমান বাবু,পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, আনোয়ার হোসেন তাপস, সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান,সহ জেলা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট