
নুরুল আমিন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
রামুর গর্জনিয়ার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান বাবুল চৌধুরীকে একটি রাজনৈতিক মামলায় আটক দেখিয়েছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ২টার দিকে গর্জনিয়ার বোমাংখিলস্থ নিজ বাড়ি থেকে চেয়ারম্যান বাবুলকে আটক করে রামু থানা পুলিশ। রামু থানা পুলিশ জানায় বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেহরাজ আহমদ চৌধুরী মাহিনের উপর হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে পুলিশ আদালতে প্রেরণ করলে রোববার (২৭ জুলাই) দুপুরে গর্জনিয়া ইউপি চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের আদেশ দেয় আদালত।
Leave a Reply