1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার ফের বেড়েছে তেলের দাম ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল মাগুরার শ্রীপুরে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বগুড়া জেলা পরিষদে ডিএনসি’র জনসচেতনতামূলক কার্যক্রম মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান রাজাপুরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার দিলেন যুবদল নেতা ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ দুস্থদের পাশে সংসদ সদস্য শান্ত: ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরে প্রাইভেট শিক্ষক ধর্ষণ করলো পাঁচ বছরের শিশু কন্যাকে ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলমাকান্দায় মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও গণঅবস্থান

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল রোমান (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার কলমাকান্দায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননার প্রতিবাদে সুপ্ত সাহা অনিক ও রাখাল রাহাকে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণঅবস্থান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) বাদ জুমা কলমাকান্দা থানা মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ, কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত ব্যক্তির পরিচয়:
সুপ্ত সাহা অনিক নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের বাসিন্দা এবং সুনীল সরকারের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হল শাখার সহ-সভাপতি বলে অভিযোগ উঠেছে।

সমাবেশের নেতৃত্ব ও বক্তব্য:
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা উসমান গণি, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম হামিদী। এ সময় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন ও মাওলানা মাসুদুর রহমান হাবিবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী উসমান মুক্তিবাদী, আইন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান ফারুকী, প্রভাষক মোস্তাফা কামালসহ উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মহানবী (সা.)-এর অবমাননাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং মুসলিম উম্মাহকে ঈমানি দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, “বিশ্বনবীর সম্মান রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”

৪৮ ঘণ্টার আল্টিমেটাম স্থানীয় আলেম-ওলামারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শান্তিপূর্ণ সমাবেশ ও গণঅবস্থান প্রতিবাদ সমাবেশ ও গণঅবস্থান কর্মসূচিতে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং প্রশাসনের প্রতি ন্যায়বিচারের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট