1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার ফের বেড়েছে তেলের দাম ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল মাগুরার শ্রীপুরে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বগুড়া জেলা পরিষদে ডিএনসি’র জনসচেতনতামূলক কার্যক্রম মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান রাজাপুরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার দিলেন যুবদল নেতা ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ দুস্থদের পাশে সংসদ সদস্য শান্ত: ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরে প্রাইভেট শিক্ষক ধর্ষণ করলো পাঁচ বছরের শিশু কন্যাকে ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিয়ে না করেই পঞ্চম সন্তানের ‘মা’ হলেন মিমি চক্রবর্তী!

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

তিনি যে পশুপ্রেমী সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দিনের শেষে বাড়ি ফিরলে তাকে ঘিরে ধরে তার প্রিয় পোষ্য আর সারমেয়রা। এরপর মাথায় হাত বুলিয়ে প্রত্যেককে আদর করেন মিমি চক্রবর্তী।গতকাল ছিলো অভিনেত্রীর জন্মদিন।

বিশেষ এই দিনে কেক কেটে সেলিব্রেশনের পাশাপাশি একটু অন্যভাবে জন্মদিন পালন করতে ভালোবাসেন বার্থডে গার্ল। এর মধ্যে খুশির খবর হলো, জন্মদিনের আগের দিনই পঞ্চম সন্তানের মা হয়েছেন মিমি।

গতকাল সোমবার তার পরিবারে এলো আরো এক নতুন সদস্য। যে সংস্থা থেকে সারমেয় দত্তক নিলেন সেখানের সদস্যরা তাকে জন্মদিনের আগাম উপহার হিসেবে চারাগাছ তুলে দিয়েছেন অভিনেত্রীর হাতে। পঞ্চম সন্তানকে কোলে নিয়ে আরো একবার ‘মা’ হওয়ার আনন্দ উপভোগ করছেন।

হাসিমুখে জানিয়েছেন, এর আগেও ক্যান্সার আক্রান্ত সারমেয়কে দত্তক নিয়েছিলেন। তার নাম রেখেছিলেন ফেব্রুয়ারি। কিন্তু অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি। এবার একটি খুদে সারমেয়কে প্যাসিভ অ্যাডপ্ট করলেন। নতুন সন্তানের নামও ফেব্রুয়ারি-ই রাখলেন অভিনেত্রী।

সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, মধ্যরাতে বার্থডে সেলিব্রেশন এখন লেটেস্ট ট্রেন্ড। আর সেই ট্রেন্ডে গা ভাসালেন টলি কুইন মিমিও। তার অনুপস্থিতিতেই মিমির বাড়িতে হাজির তার কাছের বন্ধুরা।

সেই তালিকায় রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, পোশাক ডিজাইনার অভিষেক রায়সহ আরো অনেকেই। হলুদ-কালো বেলুনের সঙ্গে হ্যাপি বার্থডে লেখা ফেস্টুন দিয়ে ঘর সাজিয়েছিলেন। টেবিলের ওপর ছিল রেড ভেলভেট-হোয়াটস ফরেস্টসহ বাহারি কেকের সম্ভার। বার্থডে গার্লকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন বন্ধুরা। যা দেখে একেবারে আপ্লুত মিমি।

মিমি তার সন্তানদেরও কাছে আসার জন্য বলেন। এরপর হাসি-মজা-আনন্দের মধ্যে দিয়ে জমে উঠেছিল মধ্যরাতের বার্থডে পার্টি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট