1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ,নিহত-১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি নীরবে-নিভৃতে মাদারীপুরের বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ রাজার মহাপ্রয়াণ শৈলকুপায় চলন্ত ভ্যানের চাপায় ৩ বছরের শিশু মীমের মর্মান্তিক মৃত্যু ইরান যুদ্ধের অবসান ঘটাতেই হবে : মামদানি যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকা টোল আদায় ঘোড়ার পিঠে স্বপ্নের সংসার,মেলা মাতাচ্ছেন বিরলের নুরুল ইসলাম আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে মেসি ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের আজ পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আজ শয়তানকে ‍‍`পাথর‍‍`নিক্ষেপ করবেন হাজিরা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শিবগঞ্জে ইয়াবাসহ নারী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীবের বন্ধু আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত বিজিবি সদস‍্য মোঃ গোলাম মোস্তফা(সাখাওয়াত)

গৃহহীন মিজানুরের মাথাগোঁজার ঠাই করে দিল জলঢাকার ইউএনও 

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে
জলঢাকা প্রতিনিধিঃঃ
নীলফামারীর জলঢাকায় জীবনযুদ্ধে পরাজিত এক অসহায় শারীরিক ও মানষিকভাবে অসুস্থ মিজানুর রহমান (৪২) কে মাথাগোঁজার ঠাই করে দিয়ে তার চিকিৎসা সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মিজানুর রহমানের বাড়ি তিস্তার তীরবর্তী গোলমুন্ডা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বানিয়া পাড়া গ্রামে। সে ওই এলাকার মৃত জহির উদ্দিন ও তাহেরা বেওয়ার ছেলে। মিজানুর রহমান  সে ভারী কাজ করতে পারেন না। তিনটি  বিয়ে করেছিল সংসার করার জন্য। সে সহজ সরল ও শারিরীক দুর্বলতার কারনে  সবাই তাকে ছেড়ে চলে গেছেন । বসবাসের   ঘরটি অনুপযোগী  জরাজীর্ণ। বেড়া গুলো ভেঙ্গে গেছে। ঘরের টিন হলেও যেন দিনে সুর্য আর রাতে চাঁদের উঁকি বুঝা যায় খুব সহজে।অতিরিক্ত ছেঁড়া  পলিথিন দিয়ে বৃথা চেষ্টা যেন তার অসহায়ত্বকে আরও বাড়িয়ে দিয়েছে । শীতে কুয়াশা এবং হার কাঁপানো বাতাস ঘরের ফাঁক দিয়ে  ভিতরে প্রবেশ করে খুব সহজে।  সে  রোগে শোকে এখন ক্নোনআলসার সহ বিভিন্ন রোগে আক্রান্ত মিজানুর শারীরিক ও  মানষিকভাব খুবেই অসুস্থ হয়ে পড়ায় এখন আর কোন কাজকর্ম করতে পারে না।
বিধবা বৃদ্ধা মা’কে নিয়ে অভাব-অনটনের মধ্যদিয়ে চলে তার মা ছেলের সংসার। বর্তমানে পরিবারের ভারবহন করা খুবই কষ্টকর হয়ে পড়েছে ।
সম্প্রতি সন্ধানী ফাউন্ডেশন ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করলে তাৎক্ষণিকভাবে সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন ও সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান। পরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পূর্নবাসন  অর্থ দিয়ে তাকে ঘর নির্মাণ সহ আসবাবপত্র কিনে দেন উপজেলা প্রশাসন। শুধু তাই নয়, মিজানুর ও তার মায়ের চিকিৎসা সহায়তার সকল দায়িত্ব নিয়েছেন উপজেলা প্রশাসন।
এ সবকিছু পেয়ে মিজানুর রহমানের পরিবারে খুশির শেষ নেই। মিজানুরের বৃদ্ধা মা তাহেরা বেওয়া জানায়,‘আগে প্লাস্টিক দিয়া ঘর বানে আছিনো’। এটা নতুন ঘর স্যার বানে দিছে, মুই দোয়া করিম। ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন এ প্রতিবেদককে  জানায় , একটি স্থানীয় সামাজিক সংগঠন  ’সন্ধানী’ সংস্থার মাধ্যমে পরিবারটির অসহায়ত্বের  খবর পেয়েছি। সরেজমিনে দেখে আমরা
তার জন্য দ্রুত সময়ে যেটা না করলে নয়, সেটা করছি।
শুধু সরকারেই নয়,  ব্যক্তি উদ্যেগে বিভিন্ন প্রয়োজনে মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।
গোলমুন্ডা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ইউএনও স্যার এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন এটার জন্য আমরা তার প্রতি ও উপজেলা প্রশাসনের প্রতি  কৃতজ্ঞ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট