1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীবের বন্ধু আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত বিজিবি সদস‍্য মোঃ গোলাম মোস্তফা(সাখাওয়াত) শিক্ষকদের জন্য বড় সুখবর: নতুন পে-স্কেলে বাড়ছে বেতন-ভাতা চরফ্যাশনে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির সরঞ্জামসহ বাবুল নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে গ্রীন লাইন পরিবহনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা মানিকগঞ্জে লিকুইড মেডিকেল অক্সিজেনর লরির সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর

মিঠাপুকুরে গভীর নলকূপ ঘরের তালা ভেঙ্গে কৃষকদের জন‍্য উন্মুক্ত করলেন এলাকাবাসী

  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুরের মিঠাপুকুরে একটি গভীর নলকূপ ঘরের তালা ভেঙে সকল কৃষকদের জন‍্য উন্মুক্ত করলেন এলাকাবাসী।এতে কৃষকদের মাঝে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। ১০ফেব্রুয়ারি ২০২৫ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন দূর্গাপুর বনানীপাড়া গ্রামে গভীর নলকূপ ঘরে লাগানো তালা ভেঙে ওই এলাকার সকল কৃষকদের জন‍্য উন্মুক্ত করা হয়েছে।
জানা গেছে,বিগত আওমীলীগ সরকারের আমলে মালেক এবং মতিয়ার রহমান ইউনিয়ন আওমীলীগের নাম ভাঙ্গিয়ে বিএডিসির কাছ থেকে নলকূপটি ভুয়া কাগজের মাধ‍্যমে নিজ নামীয়ভাবে ভোগ দখল করে আসছিলেন। ৫ আগস্ট আওমীলীগ সরকার পতনের পর হঠাৎ গভীর নলকূপ ঘরে তালা লাগিয়ে দেন তারা। এতে জমিতে সেচ দেওয়া নিয়ে চরম ভোগান্তিতে পড়ে ওই এলাকার প্রায় ৮শ জন কৃষক।কৃষকদের কপালে চাষাবাদ নিয়ে পড়ে যায় ভাজ।ওই এলাকার কৃষকরা দফায় দফায় গভীর নলকূপ ঘরটির তালা খুলে দেওয়ার কথা বললে তারা অস্বীকৃতি জানায়। এমতাবস্থায় এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে গভীর নলকূপ ঘরের তালাটি ভেঙ্গে ফেলেন এবং এলাকার সকল কৃষকদের জন‍্য উন্মুক্ত করেন। কৃষকরা জানান, এলাকার কোনো কৃষককে না জানিয়ে মালেক মিয়া, মতিয়ার রহমান এবং আতোয়ার ইসলাম সরকার পতনের পরে নতুন একটা তালা গভীর নলকূপের ঘরের দরজায় লাগিয়েছিলেন। তালা দেওয়ার পর থেকে অনেকে তাদের তালাটি খুলে দেওয়ার জন্য অনুরোধ করলেও তারা শোনেননি। এ অবস্থায় ধানের বীজ বপন, গম ও,আলু এবং পেঁয়াজের সময়মতো সেচ কাজ করতে পারছিলেন না তারা। এতে ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। এজন‍্য আজ সকালে এলাকাবাসী গভীর নলকূপ ঘরের তালাটি ভেঙে এই গ্রামের কৃষকদের জন‍্য উন্মুক্ত করেছে। কয়েকজন এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে এই গভীর নলকূপটি নিয়ে বিরোধ চলে আসছিল। আওমীলীগের কিছু নামধারী নেতা পরিচয় বহনকারীরা নলকূপটির ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। এতে জমিতে সেচ দিতে হিমশিম খাচ্ছিল কৃষকরা।তাই আমরা এলাকাবাসীরা আজ সকলে মিলে তালাটি ভেঙে দেওয়া দেই এবং কৃষকদের জন‍্য উন্মুক্ত ঘোষণা করি।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ জানান,বিষয়টি জানতে পেরেছি। চাইলেই কেউ গভীর নলকূপ ঘরে তালা লাগিয়ে কৃষকদের ভোগান্তি সৃষ্টি করতে পারে না।##১০-০২-২০২৫

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট