1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি বালিয়াডাঙ্গীতে ঘরের তালা ভেঙে পিঁয়াজ এর বিজ সহ দুর্ধর্ষ চুরি,ও স্বর্ণাকংকার লুট “মানবাধিকার কারো দান নয়,এটা জন্মগত অধিকার” এই প্রতিপাদ্যে মানবাধিকার সংগঠন মাদারীপুরে আইন সহায়তা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজকে আহবায়ক করে’আমরা জুলাই যোদ্ধার’ কমিটি অনুমোদন সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সাত্তার ফাউন্ডেশন, অনুদান প্রদান ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম, অস্বস্তিতে ক্রেতা বালিয়াকান্দিতে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার রাতেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরে গেলেন ডিএমপি কমিশনার সরওয়ার ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক, কারাদণ্ড পরীক্ষার ফল প্রকাশ,পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবী কোরবানিতে টানা ৭ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে একদিন ব্যাপী সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালি ডিএনসির অভিযানে অ্যাম্পুল বুপ্রেনরফাইন উদ্ধার,গ্রেফতার-৩ রংপুরে জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি- হাইব্রিড ৩ জাতের বোরো ধান ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ ট্রাম্প-শি জিনপিং বৈঠক শুরু

১০ বছর পর দখলমুক্ত মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির জায়গা

  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া(রংপুর) প্রতিনিধিঃ

নতুন নির্বাচিত কমিটির নেতৃত্বে দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে বেদখলে থাকা মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ের সামনের জায়গা দখলমুক্ত হয়েছে।প্রশাসনের সহযোগিতায় সেখানকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিঠাপুকুর উপজেলা শাখা সূত্রে জানা গেছে, ঢাকা-রংপুর চার লেন মহাসড়কের পাশে মিঠাপুকুরে বাসস্ট্যান্ডে সমিতির কার্যালয়টি অবস্থিত। গত ২০১৩ সালে কার্যালয়ের ভবন নির্মাণ করা হয়। এর সামনে মহাসড়ক সংলগ্ন সমিতির ২ শতক নিজস্ব ফাঁকা জায়গা রয়েছে। নির্মাণের ৩ বছর পর ২০১৬ সালে স্থানীয় কিছু ব্যক্তি সেই জায়গা দখল করে নেয়। সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করে। দীর্ঘদিন তারা অবৈধ স্থাপনায় ব্যবসা করে আসছিলেন। শিক্ষক নেতারা বারবার দখলদারদের চলে যেতে বললেও তারা যায়নি। শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম সাধন ও সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, ‘অবৈধ দখলদারের কারণে সমিতি ভবনের ভেতর প্রবেশ করতে সমস্যা হতো। বারবার বলার পরও তারা কর্ণপাত করতোনা। সদ্য নির্বাচনে নতুন কমিটি নির্বাচিত হওয়ার পর বিষয়টি নিয়ে জোরালো পদক্ষেপ গ্রহন করা হয়। প্রশাসনের সহায়তায় আমাদের জায়গা দখলমুক্ত করা হয়েছে। ফাঁকা জায়গাটুকু কাঁটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট