1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই সনদ আমাদেরই তৈরী,দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না ধামরাইয়ে ইউনিয়নের রাস্তার বেহাল দশা,চরম দুর্ভোগে এলাকাবাসী লক্ষ-কোটি মায়ের আর্তনাদ,হে রাষ্ট্র আমাদের সন্তানদের রক্ষা কর ! মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা ভাঙ্গুড়ায় নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু পীরগাছায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা,মেডিকেল রিপোর্টে ভিন্ন তথ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ ব্রিজের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ গাইবান্ধা ও দিনাজপুরের ৩০ হাজার মানুষের জীবন, দুই জেলার যোগসূত্র মাত্র একটি নৌকা কয়েক দিনের মধ্যেই তেহরানে ‘বড় ধরনের হামলা’ হতে পারে: ট্রাম্প দারুল আরকাম মাদ্রাসার চাকরি স্থায়ীকরণে খাগড়াছড়ি জেলা উপ-পরিচালকের অনন্য ভূমিকা, শিক্ষক ও অফিস সহায়কদের কৃতজ্ঞতা প্রকাশ পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার,শতভাগ বাস্তবায়নের আশা ভাঙ্গুড়ায় মাদক ও ক্যাসিনো জুয়ায় আসক্ত স্থানীয় শতাধিক যুবক নওগাঁয় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পীরগাছায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকাঃ উপাচার্য ড. ইসরাফিল শাহীন দুর্গাপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণের পৃথক ঘটনায় আহত-৩

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

হামিদুল হক, নাইক্ষ্যছড়ি (বান্দরবান) সংবাদদাতাঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি ) ভোরে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে উপজেলার আশারতলী, জামছড়ি ও দোছড়ি সীমান্তে এই ঘটনা ঘটে।

আহত ব্যাক্তিরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী ৮ নং ওয়ার্ডের হোসেনের ছেলে আলী হোছেন (৩৫) , এক‌ই এলাকার আরিফ উল্লাহ ও দোছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: রাসেল। স্থানীয়রা জানায়, বিস্ফোরণে আহত সবাই মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু সহ বিভিন্ন পন্য আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, শুক্রবার সকাল ৬টায় আশারতলী সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে মাইন বিষ্ফোরণে আলী হোসেন আহত হন। সকাল সাড়ে ১০টায় জামছড়ি সীমান্তে মাইন বিষ্ফোরণে আহত হন আরিফ উল্লাহ এবং একই দিনে দোছড়ি সীমান্তে মাইন বিষ্ফোরণে আহত হন মো. রাসেল।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণের এ ধরনের ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে

আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নংওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শমশুল আলম জানান, খবর পেয়ে আহত আলী হোছেন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্হানীয়রা। মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট