
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাসভবন ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় শহরের এসএস রোড এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর পরপরই সন্ধ্যার দিকে শহরের এসএস রোডে অবস্থিত সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাসভবনে আগুন দেওয়া হয়। এ ছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাগুলোর একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিরাজগঞ্জ সদর থানার পুলিশ জানিয়েছে, শহরে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা জোরদার করা হয়েছে।