1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুর চেম্বার্স অব কমার্সের সভাপতি কাওসার হাওলাদারের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরীর আহবান লক্ষ্মীপুরে সাবেক পিপি এডভোকেট জসীম ও তাঁর পরিবারের রাজনৈতিক দ্বিমুখী ভূমিকা নিয়ে প্রশ্ন ৭ নভেম্বরের রাজপথ কাঁপানো স্লোগানে ছিল বিদ্রোহ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ইতিহাস,প্রেক্ষাপট ও তাৎপর্য মেসির পর ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু ভঙ্গুর অর্থনীতিতেও জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ঠাকুরগাঁওয়ে ত্রাণমন্ত্রী দুলু নেত্রকোণার সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান,৫০ হাজার টাকা জরিমানা মাদারীপুরে ফুটবলকে শহর-লোকালয়ে ছড়িয়ে দেওয়ার প্রয়াস স্থানীয় এমপি জাহান্দার আলী মিয়ার স্বৈরাচার আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার অবসরের ঘোষণা দিলেন রোনালদো লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর জাঁকজমকপূর্ণ ভার্চুয়াল উদ্বোধন সরকারি মুকসুদপুর কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উন্নয়নের নতুন আশ্বাস দিলেন এমপি সেলিমুজ্জামান বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা সই সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি এমবাপ্পেকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন রেকর্ড সরাইলে ৩ প্রতিবন্ধী শিশু পেল হুইলচেয়ার,৬ হতদরিদ্র পরিবার পেল গাভী বিজিবি বিশেষ অভিযানে সীমান্ত থেকে ৭টি ভারতীয় গরু আটক আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাটাইলে বাস থেকে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা তারেক রহমানের স্লোগানকে হাদিস বলে পদ হারালেন সরকারি কর্মকর্তা মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের জয়,নিশ্চিত ৫১ আসন

৭ নভেম্বরের রাজপথ কাঁপানো স্লোগানে ছিল বিদ্রোহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

সিপাহি-জনতা ভাই ভাই, জিয়ার মুক্তি চাই’, ‘সিপাহি বিপ্লব জিন্দাবাদ, জেনারেল জিয়া জিন্দাবাদ’, ‘সৈনিক সৈনিক ভাই ভাই, অফিসারদের রক্ত চাই’ এমন নানা স্লোগানে ১৯৭৫ সালের ৭ নভেম্বর উত্তাল হয়ে উঠেছিল ঢাকার রাজপথ ও সেনানিবাস। ব্যারাক ছেড়ে রাস্তায় নেমে এসেছিলেন সাধারণ সৈনিকেরা। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষও। স্লোগানে স্লোগানে ছড়িয়ে পড়ে বিদ্রোহের বার্তা। একপর্যায়ে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করা হয় তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে। সেদিনের স্লোগানগুলো শুধু ক্ষোভ কিংবা মুক্তির আকাঙ্ক্ষার প্রকাশ ছিল না, বরং দেশের তৎকালীন রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির গভীর সংকটও তুলে ধরেছিল।

৬ নভেম্বর দিবাগত রাত থেকে ৭ নভেম্বরের প্রথম প্রহরে ঢাকা সেনানিবাসে সাধারণ সৈনিকদের মধ্যে বিদ্রোহ শুরু হয়। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘সিপাহি-জনতা ভাই ভাই, জিয়াউর রহমানের মুক্তি চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে সেনানিবাস। বিদ্রোহের খবর দ্রুত রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষও রাজপথে নেমে আসেন। সৈনিক ও জনতার মধ্যে গড়ে ওঠে সংহতি। ট্যাংকের ওপর উঠে জাতীয় পতাকা ওড়ানোর পাশাপাশি তারা আধিপত্যবাদবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।

‘সিপাহি বিপ্লব জিন্দাবাদ, জেনারেল জিয়া জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে বিদ্রোহী সৈনিকেরা জিয়াউর রহমানের বাসভবনের দিকে এগিয়ে যান। সেখানে পৌঁছে তারা তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করেন। এ সময় সেনানিবাস ও রাজপথজুড়ে প্রতিধ্বনিত হয় ‘সিপাহি-সিপাহি ভাই ভাই’ এবং ‘জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ’ স্লোগান।

সাধারণ মানুষের কণ্ঠেও তখন একই দাবি উচ্চারিত হচ্ছিল ‘সিপাহি-জনতা ভাই ভাই, জেনারেল জিয়া জিন্দাবাদ’। সেদিনের স্লোগানে একদিকে জিয়াউর রহমানের মুক্তির দাবি স্পষ্ট হয়ে ওঠে, অন্যদিকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ অসন্তোষ এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও প্রকাশ পায়।

মুক্তির পর ৮ নভেম্বর থেকে জিয়াউর রহমান সেনানিবাসে সৈনিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় শুরু করেন। বিভিন্ন সমাবেশে তিনি সেনাবাহিনীর চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার ওপর জোর দেন। ওই দিন বিকেলে ঢাকা সেনানিবাসের চতুর্থ বেঙ্গলের লাইনের কাছে সৈনিকদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।

সে সময় সেনানিবাসের অধিকাংশ সৈনিকের হাতেই অস্ত্র ছিল। জিয়াউর রহমান দৃঢ়কণ্ঠে তাদের অস্ত্র জমা দিয়ে নিজ নিজ ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সৈনিকদের ন্যায্য দাবি-দাওয়া পূরণের আশ্বাসও দেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে স্লোগান হয়ে উঠেছিল বিদ্রোহের ভাষা, সংহতির প্রকাশ এবং রাজনৈতিক অবস্থানের প্রতিচ্ছবি। ‘সিপাহি-জনতা ভাই ভাই’ থেকে ‘জেনারেল জিয়া জিন্দাবাদ’ প্রতিটি স্লোগানেই ফুটে উঠেছিল তৎকালীন অস্থিরতা, মানুষের আকাঙ্ক্ষা ও ক্ষমতার পালাবদলের চিত্র। এ কারণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট