1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভঙ্গুর অর্থনীতিতেও জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ঠাকুরগাঁওয়ে ত্রাণমন্ত্রী দুলু নেত্রকোণার সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান,৫০ হাজার টাকা জরিমানা মাদারীপুরে ফুটবলকে শহর-লোকালয়ে ছড়িয়ে দেওয়ার প্রয়াস স্থানীয় এমপি জাহান্দার আলী মিয়ার স্বৈরাচার আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার অবসরের ঘোষণা দিলেন রোনালদো লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর জাঁকজমকপূর্ণ ভার্চুয়াল উদ্বোধন সরকারি মুকসুদপুর কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উন্নয়নের নতুন আশ্বাস দিলেন এমপি সেলিমুজ্জামান বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা সই সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি এমবাপ্পেকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন রেকর্ড সরাইলে ৩ প্রতিবন্ধী শিশু পেল হুইলচেয়ার,৬ হতদরিদ্র পরিবার পেল গাভী বিজিবি বিশেষ অভিযানে সীমান্ত থেকে ৭টি ভারতীয় গরু আটক আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাটাইলে বাস থেকে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা তারেক রহমানের স্লোগানকে হাদিস বলে পদ হারালেন সরকারি কর্মকর্তা মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের জয়,নিশ্চিত ৫১ আসন সব সম্পত্তি লিখে নেওয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে রাখার অভিযোগ সন্তানদের বিরুদ্ধে গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরে ফুটবলকে শহর-লোকালয়ে ছড়িয়ে দেওয়ার প্রয়াস স্থানীয় এমপি জাহান্দার আলী মিয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

ক্রীড়াই শক্তি- মাদাকাসক্তি থেকে মুক্তি- এই লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক খেলাধূলা-কে এগিয়ে নিতে মাদারীপুরের স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য জাহান্দার আলী মিয়া (এমপি) প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যা’তে করে তরুণ ও যুবসমাজ ফুটবল ও ক্রিকেট সহ অন্যান্য খেলাধূলায় উৎসাহিত হয়ে মাদকাসক্তি থেকে রক্ষা পায়, লেখাপড়ায় মনযোগী হয়ে সুনাগরিক তৈরী হয়ে নিজ, পরিবার, দেশ ও দশের সম্পদে পরিণত হয়। তিনি শুক্রবার (৬, নভেম্বর) মাদারীপুর শহরের লোকালয়ে ২ নং শকুনীতে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তার বক্তব্যে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থেকরা সহ স্থানীয় গন্যমান্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মধ্যে বিএনপি নেতা জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, পৌর বিএনপি নেতা আছাদুজ্জামান খান কিচলু , লাভলু হাওলাদার, শাজাহান বেপারী সহ অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন। এসময় এমপি জাহান্দার আলী মিয়া খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে তাদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি বলেন, সামাজিক অবক্ষয় থেকে তরুন ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই, কেননা সুস্থ্য দেহেই সুস্থ্য মনের বিকাশ। তিনি আরও বলেন, খেলাধূলার বিকাশে বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়েও খেলার মাঠ তৈরী করে সেখানে তরুণ-যুবাদের মাঠমুখী করার উদ্যাোগ নিয়েছেন- যা’ বিগত গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সরকার ধ্বংস করে রেখে গিয়েছে। ছেলেমেয়েরা খেলাধূলাবিমুখ হয়ে গেছে। আর এজন্য সমাজে বিশৃঙ্খলা, মাদক, মারামারি, কিশোরগ্যাং এর দৌরাত্ম তৈরী হয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট