1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মেসিকে ঘিরে ওভিয়েদোতে উৎসব,পেলেন মর্যাদাপূর্ণ সম্মাননা বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত-১৫ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ৫নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম আহমেদ নয়ন সরাইল থানায় এমপি রুমিন-ওসির বাগ্‌বিতণ্ডা,পুলিশের জিডি টাঙ্গাইলে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় পারাপার,৭ গ্রামের মানুষের দুর্ভোগ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর জর্ডানে গির্জার শেষকৃত্যে এলোপাতাড়ি গুলি,নিহত-৭ ভোলা বাসীর জনপ্রিয় ব্যক্তি, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মনিরুল ইসলাম লিসবনে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ কামোঁস মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া বাসীর জনপ্রিয় ব্যক্তি, কুষ্টিয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য নেই মাদারীপুর এসআরবি-৮ কর্তৃক “ক্লুলেস” হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার দেবীরূপে রুমিন ফারহানা, ধর্মীয় সহনশীলতা নিয়ে সমালোচনার জবাব অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য ডেঙ্গুতে নিভে গেল আরও ৪ জনের প্রাণ দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, আজ থেকে নতুন দর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন

মেসিকে ঘিরে ওভিয়েদোতে উৎসব,পেলেন মর্যাদাপূর্ণ সম্মাননা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

স্পেনের ওভিয়েদোতে লিওনেল মেসিকে ঘিরে তৈরি হয়েছিল উৎসবের পরিবেশ। আর্জেন্টাইন এই মহাতারকাকে একনজর দেখতে রাস্তায় জড়ো হন হাজারো সমর্থক। ভক্তদের এমন উন্মাদনার মধ্যেই স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া সম্মাননা ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি।

শুক্রবার রাতে ওভিয়েদোর ক্যাম্পোয়ামোর থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের হাত থেকে পুরস্কার নেন মেসি। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। গত জুনে এ পুরস্কারের জন্য মেসির নাম ঘোষণা করা হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেসিকে ঘিরে ওভিয়েদোতে যে উন্মাদনা দেখা গেছে, তা ২০২৩ সালে হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের সফরকেও ছাড়িয়ে গেছে। ব্যাগপাইপ ও ড্রামের সুর, আর্জেন্টিনার জার্সি পরা সমর্থকদের উল্লাস এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানে পৌঁছান মেসি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসির ভূয়সী প্রশংসা করেন প্রিন্সেস লিওনর। বক্তব্যে তিনি তুলে ধরেন মেসির অসাধারণ ফুটবলীয় দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় চেতনাকে প্রাধান্য দেওয়ার মানসিকতা।

প্রিন্সেস লিওনর বলেন, মেসির খেলা মানুষকে একই অনুভূতির বন্ধনে আবদ্ধ করে। গোলের অপেক্ষায় থাকা দর্শকদের মধ্যে যে ঐক্য তৈরি হয়, তা তাঁর ক্যারিয়ারের গুরুত্ব প্রকাশ করে। ফুটবলীয় নৈপুণ্যের পাশাপাশি অহংকারের ঊর্ধ্বে উঠে দলকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতারও প্রশংসা করেন তিনি।

সম্মাননা পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের আনন্দ প্রকাশ করেন মেসি। তিনি লেখেন, ক্রীড়াক্ষেত্রে প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড পাওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের। অন্য পুরস্কারজয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁদের সঙ্গে দেখা হওয়ার আনন্দও প্রকাশ করেন তিনি।

বার্সেলোনায় দীর্ঘ ২১ বছর কাটিয়েছেন মেসি। ২০০০ সালে ক্লাবটির বয়সভিত্তিক দলে যোগ দেওয়ার পর ২০২১ সালে বার্সেলোনা ছাড়েন তিনি। ক্লাবটির হয়ে একের পর এক শিরোপা জিতে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এরপর পিএসজিতে দুই বছর কাটিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলছেন আর্জেন্টিনার এই তারকা।

১৯৮১ সালে প্রবর্তিত প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার স্প্যানিশভাষী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা। এ পুরস্কারের সঙ্গে দেওয়া হয় ৫০ হাজার ইউরো। শিল্পকলা, বিজ্ঞান ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের মাধ্যমে মানবিক সহাবস্থান, সংহতি ও বৈশ্বিক সহযোগিতা এগিয়ে নেওয়া ব্যক্তিদের এ সম্মাননা দেওয়া হয়।

ক্রীড়াক্ষেত্রে এর আগে এ পুরস্কার পেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথন দৌড়বিদ এলিউদ কিপচোগে এবং স্কিয়ার লিন্ডসে ভন।

স্পেন ছাড়ার আগে রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন মেসি। স্থানীয় সময় শুক্রবার দুপুরে অন্য পুরস্কারজয়ীদের সঙ্গে কোভাদোঙ্গা কক্ষে ঐতিহ্যবাহী আয়োজনে যোগ দেন তিনি। এবার রাজা ও রানির পরিবর্তে প্রিন্সেস লিওনর এককভাবে এ সংবর্ধনার আয়োজন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট