1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বানিজ্য মেলায় লটারি ও টিকিট বিক্রির অভিযোগ, বন্ধে জেলা প্রশাসককে চেম্বার্স এন্ড কমার্সের লিখিত আবেদন খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ,স্বামী আটক ঘোড়াঘাটে খেলাধুলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার আলটিমেটাম বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ,লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন লুৎফুর রহমান আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন,আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন’-সাংবাদিককে এসিল্যান্ড শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে রংপুর জেলা পরিষদের ১ কোটি ৯ লাখ টাকা সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে নানা আয়োজন,বিজয়ীদের পুরস্কার বিতরণ বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ক্রীড়া কার্ড ও ভাতায় ২০০ কোটি টাকা বরাদ্দ: আমিনুল হক শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ: ইরান গোপালগঞ্জে শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর ঈম্বরগঞ্জে জনগনের সেবার মান উন্নত করার জন্য ঈশ্বরগঞ্জ থানাকে কভার ভ্যান দিলেন এমপি মাজেদ সুন্দরবন-মংলা আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার জং ধরছে মামলার আলামতে,পড়ে আছে ৩৫ হাজার গাড়ি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা.জুবাইদা রহমানের ছবি প্রকাশ শরীয়তপুরে পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ভাঙন ঈশ্বরগন্জে ঞ্জিপিএ-৫ প্রাপ্ত ১৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো”ইচ্ছা” বদলগাছীতে শিয়ালের কামড়ে জলাতঙ্কে যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু সরকারকে দুর্বল মনে করলে তা ভুল হবে: চিফ হুইপ

আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন,আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন’-সাংবাদিককে এসিল্যান্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নামজারি কার্যক্রমের সূচকে প্রথম স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে যাওয়ার খবর প্রকাশের পর এক সাংবাদিককে বিজ্ঞাপনের প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। ওই সাংবাদিককে তিনি বলেছেন, ‘আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন, এটা তো হতে পারে না।’ সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের পর এমন মন্তব্যে সাংবাদিকতার স্বাধীনতা, প্রশাসনিক জবাবদিহি এবং সংবাদমাধ্যমের সঙ্গে সরকারি কর্মকর্তাদের পেশাগত সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি নামজারি কার্যক্রমের সূচকে ঈশ্বরগঞ্জের অবস্থান প্রথম থেকে ষষ্ঠ স্থানে নেমে যাওয়ার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেন স্থানীয় সাংবাদিকেরা। জনস্বার্থসংশ্লিষ্ট এ খবর প্রকাশের পরিপ্রেক্ষিতেই ওই মন্তব্য করা হয়েছে বলে সংশ্লিষ্ট সাংবাদিকের দাবি। ফলে সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের সঙ্গে বিজ্ঞাপনের বিষয়টি জুড়ে দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

প্রশ্ন হচ্ছে, সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ কি কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত অবস্থান, নাকি জনস্বার্থে জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব?

সাংবাদিকদের কাজ সরকারি কর্মকর্তাদের সন্তুষ্ট রাখা নয়; বরং তথ্য-উপাত্তের ভিত্তিতে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা। কোনো দপ্তরের সেবার মান, কাজের অগ্রগতি কিংবা কার্যক্রমের সূচকে অবনতি হলে তার কারণ জানতে চাওয়া সাংবাদিকতার স্বাভাবিক দায়িত্ব। সংবাদে তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তারও বক্তব্য দেওয়ার, তথ্য সংশোধনের এবং নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদ প্রকাশের পর বিজ্ঞাপনের প্রসঙ্গ টেনে মন্তব্য করা হলে তা সংবাদমাধ্যমের সঙ্গে প্রশাসনের পেশাগত সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে।

 

নামজারি ভূমিসেবার গুরুত্বপূর্ণ একটি অংশ। এ কার্যক্রমে ঈশ্বরগঞ্জের অবস্থান পিছিয়ে যাওয়ার তথ্য সঠিক হলে, এর কারণ অনুসন্ধান করা জরুরি। কেন অবস্থানের অবনতি ঘটল, আবেদন নিষ্পত্তির হার কমেছে কি না, সেবাপ্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন কি না এবং এ পরিস্থিতি উত্তরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে—এসব প্রশ্নের উত্তর জনসাধারণের জানা প্রয়োজন।

সূচকে অবনতির খবর প্রকাশের পর আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ছিল এসব প্রশ্নের তথ্যভিত্তিক উত্তর। কিন্তু সংশ্লিষ্ট সাংবাদিকের বর্ণনা অনুযায়ী, আলোচনায় উঠে এসেছে বিজ্ঞাপন চাওয়ার প্রসঙ্গ। এতে মূল প্রশাসনিক প্রশ্নের উত্তর আড়ালে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

একইভাবে, কোনো সরকারি কর্মকর্তা সংবাদে ক্ষুব্ধ হলে তিনি তথ্য-প্রমাণ দিয়ে প্রতিবাদ জানাতে পারেন কিংবা ভুল তথ্য সংশোধনের উদ্যোগ নিতে পারেন। কিন্তু সংবাদ প্রকাশ ও বিজ্ঞাপন চাওয়ার বিষয়কে একসঙ্গে টেনে মন্তব্য করা হলে তা নিয়ে জনপরিসরে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

সংবাদ প্রকাশেন সাথে বিজ্ঞাপনের প্রসঙ্গ টানা বিষয়ে সহকারী কমিশনার সালাউদ্দিন বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনকল গ্রহণ করেন নি। অফিসে গিয়েও উনাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট