1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ক্রীড়া কার্ড ও ভাতায় ২০০ কোটি টাকা বরাদ্দ: আমিনুল হক শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ: ইরান গোপালগঞ্জে শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর ঈম্বরগঞ্জে জনগনের সেবার মান উন্নত করার জন্য ঈশ্বরগঞ্জ থানাকে কভার ভ্যান দিলেন এমপি মাজেদ সুন্দরবন-মংলা আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার জং ধরছে মামলার আলামতে,পড়ে আছে ৩৫ হাজার গাড়ি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা.জুবাইদা রহমানের ছবি প্রকাশ শরীয়তপুরে পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ভাঙন ঈশ্বরগন্জে ঞ্জিপিএ-৫ প্রাপ্ত ১৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো”ইচ্ছা” বদলগাছীতে শিয়ালের কামড়ে জলাতঙ্কে যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু সরকারকে দুর্বল মনে করলে তা ভুল হবে: চিফ হুইপ ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ,দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন শকুনী লেক বাঁচাও,পরিবেশ বাঁচাও, মাদারীপুর বাঁচাও”শিরোনামে মাদারীপুরে মতবনিময় সভা অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সরাইলে ‘পুবের আলো’র উদ্বোধন বাংলাদেশকে ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য স্বর্ণপদক পদপ্রাপ্ত জাতীয় সাইক্লিষ্ট আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম মোস্তফা সাখাওয়াত গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা কাইশার শুভ্রতায় যমুনার চর: বুকভরা কষ্টেও হাসে ছিন্নমূল মানুষের সংসার আজ জাতীয় কন্যাশিশু দিবস

ঈম্বরগঞ্জে জনগনের সেবার মান উন্নত করার জন্য ঈশ্বরগঞ্জ থানাকে কভার ভ্যান দিলেন এমপি মাজেদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

আসামি গ্রেপ্তার কিংবা জরুরি অভিযানে যেতে হবে। কিন্তু থানার গাড়ি অন্য কাজে ব্যস্ত। এমন পরিস্থিতিতে সিএনজি অটোরিকশা ভাড়া করে অভিযানে যেতে হয়েছে পুলিশ সদস্যদের। চার লাখের বেশি মানুষের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ঈশ্বরগঞ্জ থানায় দুটি গাড়ি থাকলেও একসঙ্গে একাধিক স্থানে অভিযান বা জরুরি দায়িত্ব পড়লে দেখা দিত যানবাহনের সংকট। এবার সেই সংকট কাটাতে থানায় যুক্ত হলো একটি কভার ভ্যান।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু নিজস্ব অর্থায়নে গাড়িটি ঈশ্বরগঞ্জ থানা-পুলিশকে উপহার দিয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার ও ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের হাতে গাড়িটির চাবি তুলে দেন সংসদ সদস্য মাজেদ বাবু।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানায় ওসির ব্যবহারের জন্য একটি এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের জন্য আরেকটি গাড়ি রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল, আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন কাজে এসব গাড়ি ব্যবহার করা হয়। একই সময়ে একাধিক স্থানে অভিযান কিংবা জরুরি দায়িত্ব পড়লে গাড়ির সংকট দেখা দিত। তখন প্রয়োজন অনুযায়ী সিএনজি অটোরিকশা ভাড়া করে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে যেতে হতো।

প্রায় ২৮৬ বর্গকিলোমিটার এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সীমিত যানবাহন নিয়ে কাজ করতে গিয়ে পুলিশ সদস্যদের বাড়তি চাপের মুখে পড়তে হতো। নতুন কভার ভ্যানটি সেই সংকট কমিয়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, “নতুন গাড়িটি পাওয়ায় একাধিক জায়গায় পুলিশি কার্যক্রম পরিচালনা করা সহজ হবে। এতে আমরা পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে পারব।”

সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো গুরুত্বপূর্ণ। ঈশ্বরগঞ্জ থানার যানবাহনের প্রয়োজনের কথা বিবেচনা করে কভার ভ্যানটি দেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে গাড়িটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট