1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সাবেক এমপির বাসভবন ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ,শহরে উত্তেজনা। বেলগোরোদে ইউক্রেনের দুই হাজার হামলা,নিহত-১০ সৌরবিদ্যুৎ ব্যবহারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর,অগ্নিসংযোগ নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা আকাশসীমা লঙ্ঘন করায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা বদলগাছীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নিয়ামতপুরে সরকারি খাসজমি দখল নিয়ে সংঘর্ষ, ভাঙচুর করা হলো বসতঘর এলাকায় উত্তেজনা গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক,মাঠে সক্রিয় যৌথ বাহিনী শিক্ষক আসেন না,স্বাস্থ্যসেবাও অধরা বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব,স্পিকার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম নির্বৃত্তকরনের জন্য,জননিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে এবং মাদকসহ অবৈধ মালামাল উদ্ধারে চেকপোস্ট পরিদর্শন বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম,মানবিক উদ্যোগে প্রশংসা গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেন দখলের দ্বারপ্রান্তে হুতি বিদ্রোহীরা নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ব্যবসার মালামাল গচ্ছিত রাখার পর আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ  লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালী, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রীর কেন্দুয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা সরকারি বাহিনীর পিছু হটায় বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ সিরাজগঞ্জের কাজিপুরে ২১ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ মুকসুদপুরে সিসিডিবির উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুর ইমারত শ্রমিক ইউনিয়নে সভাপতি জাকির সেক্রেটারী মুনজুর,সাংগঠনিক সম্পাদক সেলিম

জাতীয় সাংবাদিক সংস্থা,মাদারীপুর জেলা শাখার ২০২৮ সাল পর্যন্ত অনুমোদিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে ২৫শে সেপ্টেম্বর ২০২৬ ইং (শুক্রবার) বিকাল ৩:৩০ টায় জাতীয় সাংবাদিক সংস্থা, মাদারীপুর জেলা শাখার ২০২৮ সাল পর্যন্ত ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলী কমিটির (কেন্দ্রীয় অনুমোদিত) প্রথম মাসিক সভা, আগামীর কর্ম পরিকল্পনা, অভিষেক অনুষ্ঠান, শিক্ষা সফর, ৩১ অক্টোবর/’২৬ তারিখ ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় জাতীয় সাংবাদিক সংস্থার আসন্ন জাতীয় সমাবেশের প্রস্তুতিমূলক সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সভার প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক ফরিদ হেসাইন। ​সভায় নবগঠিত কার্যনির্বাহী কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর। সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মহসিন তালুকদার। সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, অফিস ঘর, শিক্ষা সফর, নিজস্ব ফান্ড গঠন, অভিষেক অনুষ্ঠান উদযাপন ও ৩১ শে অক্টোবর /’২৬ তারিখ ঢাকায় কেন্দ্রীয় সাংবাদিক সমাবেশ উদযাপনের প্রস্তুতি সহ অন্যান্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন সভার সভাপতি শরীফ ফায়েজুল কবীর। এসময় তিনি উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত, দিক নির্দেশনা অত্যন্ত মনযোগ সহকারে শোনেন এবং তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

গত ৪/৯/২৬ তারিখে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আবুদস সালাম হলে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিষদের আলোচনার সভার বিষয়াদি সভার সভাপতি এসময় তা তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সবাইকে জোরালো ভূমিকা নেয়ার অনুরোধ জানান । সভা থেকে দেশ ও জাতির স্বার্থে ​সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে সামনের দিনগুলোতে মাদারীপুর জেলা শাখা কমিটির সকলের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক সরবরাহকৃত মাদারীপুর জেলা কমিটির সকল সাংবাদিক নেতৃবৃন্দকে ডিজিটাল পরিচয়পত্র, ফিতা- ষ্টিকার ও ব্যাজ পড়িয়ে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট