1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও জনসচেতনতায় প্রশাসনের যৌথ অভিযান মাদারীপুরে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না:প্রতিমন্ত্রী শাহে আলম অনুমতি ছাড়া দীর্ঘ অনুপস্থিতি: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান বরখাস্ত বাসাইলে নির্মাণাধীন এলজিইডি ব্রিজে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ,কঠোর ব্যবস্থার দাবি এলাকাবাসীর বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা টাইফুন দুজুয়ানে জাপানে বিপর্যয়, প্রাণ গেল ২ জনের জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার রাজৈরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঝরে গেলো কিশোরীর প্রাণ, আহত হলো আরও ২ জন উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি,বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

মাদারীপুরে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শরীফ ফায়েজুল কবীর
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মাদারীপুরে রুফটপ সোলার নেট মিটারিং ‘সার্ভিস প্রোভাইডার’ তালিকাভূক্তি প্রক্রিয়া সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২, সেপ্টেম্বর) সকালে শহরের সরকারী সমন্বিত ১০ তলা ভবনের ডিজিটাল হলরুমে অনুষ্ঠিত ওজোপাডিকো ও পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর ওজোপাডিকো এর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী, মাদারীপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার সুশান্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জুয়েল আহমেদ, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শরীফুল আবেদীন কমল, জেলা চেম্বার্স এন্ড কমার্স অফ ইন্ডাস্ট্রির সদস্য সচিব শফিক খান, ওজোপাডিকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অশীত কুমার, এজিএম (আইটি) আঞ্জুমান আরা আশা, শিবচরের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল সহ বিদ্যুৎ অফিস সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা/কর্মচারী। এছাড়াও উপস্থিত ছিলেন সোলার ব্যবসায়ী, ডিলার, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, ঠিকাদার ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে বিদ্যুৎ সঞ্চালন, বিদ্যুৎ সাশ্রয়, অপচয় রোধ, অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ এবং সোলার প্যানেল অগ্রাধিকার ভিত্তিতে স্থাপনের উপর অনুষ্ঠানে বিশেষ গুরত্ব দিয়ে এসময় এক প্রশ্ন পর্বের আয়োজন করা হয়। এতে বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তা ও টেকনিশিয়ানরা উপস্থিত স্টেকহোল্ডার ও প্রশ্নকারীদের সোলার সংক্রান্ত বিকেন্দ্রীকরণ, ব্যবহার, ব্যবসা, সার্ভিজ চার্জ সহ ইত্যাদি বিষয়ের অবতারণা করেন। প্রতি উপজেলায় চার জন করে সোলার প্যানেল স্থাপনকারী ঠিকাদার মনোনীত করা হবে বলে জানানো হয়। মাদারীপুর জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুতের সমস্যা নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে সোলার প্যানেল স্থাপনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তারই আলোকে সমন্বিত উদ্যাগের মাধ্যমে এসমস্যা নিরসনে আমরা কাজ করছি, সেখানে স্বচ্ছতা, টেকনিক্যাল বিষয়, ভোক্তা ও ব্যবসায়ীদের সুবিধা, সর্বস্তরের গ্রাহকের কথা মাথায় রেখে কাজ করতে হবে। তিনি বিদ্যুত ব্যবহারের ক্ষেত্র সাশ্রয়ী ও অপচয় রোধে সংশ্লিষ্ট সবাইকে আরও বেশী সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, নতুন যে কোনো বিষয় আমাদের সবার জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত, এখানে কোনোরুপ অনিয়ম- অব্যবস্থাপনা যা’তে না হয় সেদিকে সবাইকে সতর্ক থেকে সেই চ্যালেন্জ মোকাবিলা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট