1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সাবেক এমপির বাসভবন ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ,শহরে উত্তেজনা। বেলগোরোদে ইউক্রেনের দুই হাজার হামলা,নিহত-১০ সৌরবিদ্যুৎ ব্যবহারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর,অগ্নিসংযোগ নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা আকাশসীমা লঙ্ঘন করায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা বদলগাছীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নিয়ামতপুরে সরকারি খাসজমি দখল নিয়ে সংঘর্ষ, ভাঙচুর করা হলো বসতঘর এলাকায় উত্তেজনা গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক,মাঠে সক্রিয় যৌথ বাহিনী শিক্ষক আসেন না,স্বাস্থ্যসেবাও অধরা বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব,স্পিকার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম নির্বৃত্তকরনের জন্য,জননিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে এবং মাদকসহ অবৈধ মালামাল উদ্ধারে চেকপোস্ট পরিদর্শন বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম,মানবিক উদ্যোগে প্রশংসা গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেন দখলের দ্বারপ্রান্তে হুতি বিদ্রোহীরা নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ব্যবসার মালামাল গচ্ছিত রাখার পর আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ  লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালী, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রীর কেন্দুয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা সরকারি বাহিনীর পিছু হটায় বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ সিরাজগঞ্জের কাজিপুরে ২১ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ মুকসুদপুরে সিসিডিবির উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুর ইমারত শ্রমিক ইউনিয়নে সভাপতি জাকির সেক্রেটারী মুনজুর,সাংগঠনিক সম্পাদক সেলিম

মুকসুদপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

রোববার (২৩ আগস্ট) অনুষ্ঠিত মাদকবিরোধী র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম। তাঁর নেতৃত্বে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয় বাড়ছে। তাই মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল সালাম খান এবং সাধারণ সম্পাদক জনাব তারেকুল ইসলাম রাজু। দপ্তর সম্পাদক মোঃ কাইয়ুম শরীফ

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ওবায়দুল ইসলাম চেয়ারম্যান তিন নং গোবিন্দ পুর ইউনিয়ন, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মিঠু লস্কর, মুকসুদপুর উপজেলা বি এন পি কৃষিবিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

গোবিন্দপুর ইউনিয়নবাসীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, মাদকবিরোধী এমন সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে সমাজে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট