1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলগোরোদে ইউক্রেনের দুই হাজার হামলা,নিহত-১০ সৌরবিদ্যুৎ ব্যবহারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর,অগ্নিসংযোগ নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা আকাশসীমা লঙ্ঘন করায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা বদলগাছীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নিয়ামতপুরে সরকারি খাসজমি দখল নিয়ে সংঘর্ষ, ভাঙচুর করা হলো বসতঘর এলাকায় উত্তেজনা গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক,মাঠে সক্রিয় যৌথ বাহিনী শিক্ষক আসেন না,স্বাস্থ্যসেবাও অধরা বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব,স্পিকার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম নির্বৃত্তকরনের জন্য,জননিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে এবং মাদকসহ অবৈধ মালামাল উদ্ধারে চেকপোস্ট পরিদর্শন বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম,মানবিক উদ্যোগে প্রশংসা গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেন দখলের দ্বারপ্রান্তে হুতি বিদ্রোহীরা নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ব্যবসার মালামাল গচ্ছিত রাখার পর আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ  লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালী, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রীর কেন্দুয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা সরকারি বাহিনীর পিছু হটায় বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ সিরাজগঞ্জের কাজিপুরে ২১ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ মুকসুদপুরে সিসিডিবির উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুর ইমারত শ্রমিক ইউনিয়নে সভাপতি জাকির সেক্রেটারী মুনজুর,সাংগঠনিক সম্পাদক সেলিম নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী

শকুনী লেক বাঁচাও,পরিবেশ বাঁচাও, মাদারীপুর বাঁচাও”শিরোনামে মাদারীপুরে মতবনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত কয়েক শতাব্দীর ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ‘’শকুনি লেক’’-এর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও চারপাশের পরিবেশ রক্ষায় এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা অক্টোবর) সন্ধ্যা ৭টায় শহরের সরকারী সমন্বিত ১০ তলা ভবনের এম,এম হাফিজ মেমোরিয়াল লাইব্রেরিতে সর্বস্তরের সামাজিক সংগঠন, সচেতন নাগরিক ও সুশীল সমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।​ সভায় উপস্থিত বক্তারা শকুনি লেকের মধ্যে অপচনশীল প্লাষ্টিক দ্রব্য সহ ময়লা-আবর্জনা ফেলায় এর পানি নষ্ট হওয়ার উপক্রমের প্রেক্ষিতে বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর সৌন্দর্য বজায় রাখা ও পরিবেশ সংরক্ষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও সিদ্ধান্ত তুলে ধরেন। এছাড়াও লেকটির চারপাশের ফুটপাত দখল ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটায় এবং ভ্রমণপিপাসু ও পর্যটকদের অবাধ যাতায়াত নিশ্চিতে হকার ও বাজারমুক্ত লেক পাড় বজায় রাখা, লেকের পানি দূষিত হবার হাত থেকে রক্ষা করা, স্বাভাবিক পরিবেশ ও নান্দনিক রূপ ফিরিয়ে আনতে পাড় ঘেষে গড়ে ওঠা সকল অস্থায়ী বাজার ও হকার দ্রুত উচ্ছেদ অথবা নির্ধারিত স্থানে পুনর্বাসনের দাবি জানানো হয়। পাশাপাশি পানির পরিচ্ছন্নতা ও স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে মাদারীপুর জেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।​ বক্তারা বলেন, শকুনি লেক মাদারীপুরবাসীর আবেগ ও মূল সৌন্দর্যের প্রতীক এবং এখানে ভ্রমণপিপাসু সহ প্রতিদিন স্থানীয় ও দূরদূরান্তের হাজারো পর্যটকের সমাগম ঘটে। এছাড়াও, লেকের চারপাশের দৃষ্টিনন্দন ফুটপাথ দিয়ে সকাল-বিকাল- সান্ধ্যকালীন সময়ে স্বাস্থ্য পরিচর্যায় সকল বয়সের শতশত নাগরিকেরা শারীরিক ব্যায়ামের জন্য এখানে ছুটে আসেন। একে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব রাখা খুবই জরুরী বিষয় উল্লেখ করে তারা আরও বলেন, এটিকে নিরাপদ রাখা প্রশাসনের শুধু একার দায়িত্ব নয়, বরং এটি প্রতিটি নাগরিকের কর্তব্য।মতবিনিময় সভা থেকে লেকের অস্তিত্ব,পরিবেশ রক্ষা, ফুটপাত দখলমুক্ত করা, হাটাচলার নির্বিঘ্ন পরিবেশ তৈরী করার লক্ষ্যে দল-মত নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল সামাজিক সংগঠন, সুশীল সমাজ ও শহরের সকল বাসিন্দাকে এগিয়ে আসার জন্য জোর আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট