
শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরে ‘জিয়া মঞ্চ’ এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ শে সেপ্টেম্বর) সকালে শহরের পুরান বাজারে এ উপলক্ষ্যে আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন (রাজৈর মাদারীপুর-২) আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব জাহান্দার আলী মিয়া (এমপি)। জিয়া মঞ্চ মাদারীপুর জেলা শাখার আহবায়ক আজাদ গৌড়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান খান কিচলু, শহীদুল ইসলাম খান দুলু, লাভলু হাওলাদার, মুনমুন আক্তার, মিরাজ তালুকদার, সেলায়েত হোসেন, আফজাল মাতুব্বর সহ অঙ্গসংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী- সমর্থেকেরা।
৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাটি মাদারীপুর ব্যস্ততম পুরান বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এক বক্তব্যে প্রধান অতিথি এমপি জাহান্দার আলী মিয়া বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মরহুম পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী। বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে দেশ-বিদেশী একটি ষড়যন্ত্রকারী মহল অপপ্রচার করে ফায়দা নিতে চায়, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী- সমর্থকেরা সব সময় রাজপথে সক্রিয় রয়েছে এবং আগামীতেও থাকবে। দেশবিরোধী, গণতন্ত্র ও স্বাধীনতা বিরোধী কোনো অপশক্তি যেনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, গণতন্ত্র ও বর্তমান সরকারের জনবান্ধব সব উন্নয়ন কর্মসূচীর অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে- সেজন্য জনগনকে সাথে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং, মব চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে হবে- যা’তে বর্তমান সরকারের জনকল্যাণমূলক সব উন্নয়ন কর্মসূচীর সুফল মানুষ পায়।