1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য স্বর্ণপদক পদপ্রাপ্ত জাতীয় সাইক্লিষ্ট আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম মোস্তফা সাখাওয়াত গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা কাইশার শুভ্রতায় যমুনার চর: বুকভরা কষ্টেও হাসে ছিন্নমূল মানুষের সংসার আজ জাতীয় কন্যাশিশু দিবস সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা গৌরব,ঐতিহ্য ও সংগ্রামের ৩৩ বছরে ‘জিয়া মঞ্চ’ মাদারীপুরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী ঈশ্বরগন্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের ফোনকল না ধরার অভিযোগ সরাইলে অবসর নেওয়া প্রধান শিক্ষককে বিদায় জানালেন শিক্ষার্থীরা ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে পঞ্চগড় পৌরসভায় ২৭ টি ডাস্টবিন বিতরণ উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক বাংলাদেশের জন্য কী সুখবর দিল যুক্তরাষ্ট্র? প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটিতে উপজেলা প্রেসক্লাব সভাপতিকে অন্তর্ভুক্ত জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার বর্তমান সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল গোবিন্দগঞ্জ উপজেলা শাখা আসন্ন ১৩নং কামারদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোহাম্মদ এহসানুল হক (রিপন) কাজিপুরে বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক দলের বাইরে গেলে ব্যক্তির উন্নয়ন হতে পারে,জনগণের নয়: তপু বোরকা পরে ভূমি অফিসে হাজির জেলা প্রশাসক,এরপর যা হলো

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীগুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার বিকেলে জেলা শহরের চর পাথালিয়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলমগীর শেখ (৪৬)। তাঁর বাড়ি খুলনা শহরে বলে নিশ্চিত করেছে পুলিশ।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁর গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত দোলা পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল নিয়ে বের হচ্ছিলেন আলমগীর ও তাঁর স্ত্রী।
এ সময় মহাসড়কে ওঠার পরপরই একটি খুলনাগামী ট্রাক পাম্পে ঢোকার চেষ্টা করলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আলমগীর শেখ প্রাণ হারান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট