
মাদারীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সোমবার (২৮ শে সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহম্মেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চৌধুরী মোস্তাফিজুর রহমান। আরো বক্তব্য রাখেন ট্রান্সপরেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিক ‘সনাক’ মাদারীপুর জেলা শাখার সভাপতি খান মোঃ শহীদ। এসময় উপস্থিত ছিলেন টিআইবি’র জেলা এরিয়া কো-অর্ডিনেটের মোঃ এনায়েতুল্লাহ সহ ‘সনাক’ ইয়েস গ্রুপের আহবায়ক আঞ্জুমান আরা জুলিয়া, পুলিশ ইন্সপেক্টর সেরনিয়াবাত আমির সহ সামজিক সংগঠন, বেসরকারী উন্নয়ন সংস্থা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে অবাধ তথ্য অভিগম্যতা, সুশাসন নিশ্চিত ও দুর্ণীতি প্রতিরোধের উপর গুরুত্বারোপ করে জনগনের ন্যায্য সেবা ও তথ্যের অধিকার প্রাপ্তির পথ সুগম করার পাশাপাশি জনগনকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে রাষ্ট্রকাঠামোর স্বচ্ছতা- জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি ও জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, তথ্য অধিকার ছাড়া জনগনের প্রকৃত ক্ষমতায়ন ও প্রাপ্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তিনি ডিজিটাল প্লাটফরমে অপতথ্য, গুজব, তথ্য গ্রহন, তথ্য প্রদানের ক্ষেত্রে ‘ফ্যাক্ট চেকিং’ করার উপর বিশেষ গুরুত্বারোপ করে ২০০৯ সালের তথ্য অধিকার আইনের উপর জনসচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচার-প্রচারণার আহবান জানান। আলোচনা সভায় ‘সনাক’ সভাপতি খান মোঃ শহীদ তার বক্তব্যে বলেন, ডিজিটাল যুগে সকল তথ্য ডিজিটালাইড ও নিশ্চিতকরণ, ডিজিটাল অপরাধ বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধি, টিআইবি কর্তৃক প্রচারণার বিভিন্ন উদ্যোগ গ্রহন, দুর্ণীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, জেলা প্রশাসনের তথ্য বাতায়নের সকল তথ্য ওয়েব পোর্টালে হালনাগাদ ও জনগনের সামনে তা’ তুলে ধরা সহ ইত্যাদি বিষয়ের অবতারণা করে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবাধ,বস্তুনিষ্ঠ ও স্বাধীন তথ্য অধিকার জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার সমন্বিত উদ্যাোগ গ্রহনের অনুরোধ করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (তথ্য ও অভিযোগ সেল) শাহেদ কবীর।