1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটিতে উপজেলা প্রেসক্লাব সভাপতিকে অন্তর্ভুক্ত জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার বর্তমান সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল গোবিন্দগঞ্জ উপজেলা শাখা আসন্ন ১৩নং কামারদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোহাম্মদ এহসানুল হক (রিপন) কাজিপুরে বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক দলের বাইরে গেলে ব্যক্তির উন্নয়ন হতে পারে,জনগণের নয়: তপু বোরকা পরে ভূমি অফিসে হাজির জেলা প্রশাসক,এরপর যা হলো সিংগাইর জোনাল অফিসে বদলিজনিত বিদায় সংবর্ধনা মাদারীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত তুচ্ছ ঘটনা থেকে হত্যাকাণ্ডের রূপ দক্ষিণ আইচায় ব্যবসায়ী বশার হত্যা মামলার আসামিরা থানা হাজতে বীরগঞ্জ পৌর প্রশাসক দীপংকর বর্মণের বিদায়,দায়িত্ব নিলেন ইউএনও সুমা খাতুন উখিয়ায় বিভিন্ন মামলায় ১৬ আসামি গ্রেপ্তার সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী ২৯শে সেপ্টেম্বর-২০২৬ জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরা কাজিপুরে মানববন্ধন: সুজুনি ঘাটে ব্রিজ ও ‘যমুনা উপজেলা’র দাবি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করবে,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড আহমেদ আযম খান চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত উখিয়ায় সিএনজির সিটের নিচে ১৩ হাজার ৪৮২ ইয়াবা, চালক আটক নান্দাইলে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে ৬৭০ রোগীকে সেবা প্রদান টাঙ্গাইল কর্মচারী সংসদের নতুন কমিটি,সভাপতি শাহাদৎ,সম্পাদক মিজানুর

বোরকা পরে ভূমি অফিসে হাজির জেলা প্রশাসক,এরপর যা হলো

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ভূমি অফিসে প্রতিদিনের মতোই সেবাগ্রহীতাদের ভিড়। কেউ এসেছেন জমির নামজারি করতে, কেউ আবার পেন্ডিং আবেদনের অগ্রগতি জানতে। সেই ভিড়েই বোরকা পরে নীরবে ঢুকে পড়লেন এক নারী। পরিচয় জানতে চাইলে জানালেন, তিনিও একজন সেবাগ্রহীতা।

কিছুক্ষণ পরই অবশ্য প্রকাশ পেল আসল পরিচয়। সাধারণ সেবাগ্রহীতার বেশে থাকা ওই নারী আর কেউ নন, ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

সরকারি ভূমিসেবার বাস্তব চিত্র জানতে পরিচয় গোপন রেখে উত্তর খান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান তিনি। উদ্দেশ্য ছিল অফিসে আসা সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে আসলে কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন,তা সরাসরি দেখা।

বোরকার আড়ালে সাধারণ সেবাগ্রহীতার মতো করে দীর্ঘ সময় অফিসে অবস্থান করেন জেলা প্রশাসক। এ সময় সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা-অসুবিধা ও অভিযোগের কথা শোনেন। পাশাপাশি নিজেও একজন সাধারণ নাগরিকের মতো ভূমিসেবা নেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সেবাগ্রহীতারা ভূমিসেবা নিতে এসে কোনো ধরনের ভোগান্তি, অযথা বিলম্ব, অনিয়ম কিংবা হয়রানির শিকার হচ্ছেন কি না পরিদর্শনের সময় এসব বিষয় সরাসরি যাচাই করেন ডিসি ফরিদা খানম।

শুধু সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি। ভূমি অফিসের সামগ্রিক কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের আচরণ,সেবা প্রদানের পদ্ধতি এবং দাপ্তরিক প্রক্রিয়া কতটা সহজ ও কার্যকর এসব বিষয়ও খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাধারণ মানুষকে দ্রুত,সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন জেলা প্রশাসক। সেবা নিতে এসে কেউ যেন অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন, সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে বলেন তিনি।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান,অফিসে বসে প্রতিবেদন বা লিখিত অভিযোগের ওপর নির্ভর করার পাশাপাশি সরাসরি মাঠপর্যায়ে গিয়ে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা জানলে সরকারি সেবার বাস্তব চিত্র আরও স্পষ্টভাবে বোঝা যায়। পরিচয় গোপন রেখে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে সেই অভিজ্ঞতা নেওয়ার ফলে সেবার প্রকৃত পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট