1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটিতে উপজেলা প্রেসক্লাব সভাপতিকে অন্তর্ভুক্ত জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার বর্তমান সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল গোবিন্দগঞ্জ উপজেলা শাখা আসন্ন ১৩নং কামারদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোহাম্মদ এহসানুল হক (রিপন) কাজিপুরে বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক দলের বাইরে গেলে ব্যক্তির উন্নয়ন হতে পারে,জনগণের নয়: তপু বোরকা পরে ভূমি অফিসে হাজির জেলা প্রশাসক,এরপর যা হলো সিংগাইর জোনাল অফিসে বদলিজনিত বিদায় সংবর্ধনা মাদারীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত তুচ্ছ ঘটনা থেকে হত্যাকাণ্ডের রূপ দক্ষিণ আইচায় ব্যবসায়ী বশার হত্যা মামলার আসামিরা থানা হাজতে বীরগঞ্জ পৌর প্রশাসক দীপংকর বর্মণের বিদায়,দায়িত্ব নিলেন ইউএনও সুমা খাতুন উখিয়ায় বিভিন্ন মামলায় ১৬ আসামি গ্রেপ্তার সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী ২৯শে সেপ্টেম্বর-২০২৬ জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরা কাজিপুরে মানববন্ধন: সুজুনি ঘাটে ব্রিজ ও ‘যমুনা উপজেলা’র দাবি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করবে,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড আহমেদ আযম খান চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত উখিয়ায় সিএনজির সিটের নিচে ১৩ হাজার ৪৮২ ইয়াবা, চালক আটক নান্দাইলে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে ৬৭০ রোগীকে সেবা প্রদান টাঙ্গাইল কর্মচারী সংসদের নতুন কমিটি,সভাপতি শাহাদৎ,সম্পাদক মিজানুর

টাঙ্গাইল কর্মচারী সংসদের নতুন কমিটি,সভাপতি শাহাদৎ,সম্পাদক মিজানুর

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ২০২৬ সালের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে টাঙ্গাইল পৌরসভার উচ্চমান সহকারী মো. শাহাদৎ হোসেনকে সভাপতি এবং সাঁট-লিপিকার মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত ২০ আগস্ট ঢাকার সেগুনবাগিচায় বিপিকেএফের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে পৌরসভার সকল কর্মচারীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় নতুন এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে নুরে আলম ভাসানীকে সিনিয়র সহ-সভাপতি, রনজিত চন্দ্র পালকে সহ-সভাপতি, আনিসুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রিদুয়ান নাজমুল রিয়নকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া আমিনুর রহমান (হিসাব রক্ষক) সাংগঠনিক সম্পাদক, সোনা মিয়া অর্থ সম্পাদক, মো. জাহিদুল ইসলাম সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, মো. বিন তারেক দপ্তর সম্পাদক এবং বুলবুলকে সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে।
কমিটিতে আমিনুর রহমান (সার্ভেয়ার) জনসংযোগ সম্পাদক, মো. নাজমুল হোসাইন চাকরি ও আইনবিষয়ক সম্পাদক, মো. শাহীন আলম শিক্ষা বিষয়ক সম্পাদক, মোস্তফা কামাল সরকার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাদিকুল ইসলাম মানবাধিকার বিষয়ক সম্পাদক,লিজা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক কাইয়ুম খান ক্রীড়া সম্পাদক, মো. রোকন মিয়া সহ-ক্রীড়া সম্পাদক, সাঈদা খানম বন্যা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মারিয়া আফরোজ ঝুমুর সমাজসেবা বিষয়ক সম্পাদক, শামীম পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মো. শাহিনুর ইসলামকে সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক করা হয়েছে।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মুকুল মিয়া, মো. মাজহারুল ইসলাম, মো. রফিক আকন্দ, মো. জসিম মিয়া, মো. আমিনুল ইসলাম (সম্রাট), মেহেদী হাসান, সাকিব মোল্লা, সোলাইমান মোল্লা, আজিজুল হক, আরিফুর রহমান ও ফরিদুর রহমান সজিব।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেরা সুলতানা ও সভাপতি এ কে এম নুরুজ্জামান স্বাক্ষরিত নথিতে টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা জানান, পৌর কর্মচারীদের পেশাগত অধিকার, ন্যায্য দাবি ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট