1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ায় জড়িত থাকায় জুয়াড়ি রবিন গ্রেপ্তার আমতলী থেকে উদ্ধার করা ১৪টি পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার নুরুল আলম সিকদার ঘোড়াঘাটে ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি একটি সেতুর অপেক্ষায় ১৫ ইউনিয়ন: দুর্ভোগের নাম ভেটুয়া ঘাট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি চলাচল,সংঘর্ষে নিহত-১ ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসন্ন সোনাখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কুদ্দুস মন্ডল নলছিটি উপজেলার সাধারন কৃষকের গলার কাঁটা হয়ে দাড়ালো ইরিধান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পঞ্চগড়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মিছিল কাজিপুরে ৩ কিমি কাঁচা সড়কের বেহাল দশা: চরম ভোগান্তিতে চরাঞ্চলের হাজারো মানুষ জাতীয় সাংবাদিক সংস্থা,মাদারীপুর জেলা শাখার ২০২৮ সাল পর্যন্ত অনুমোদিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত কেরেঙ্গাঘোনায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৪০ হাজার পিসসহ আটক-১ লালমোহনে টিউবওয়েল বসাতে গিয়ে শ্রমিকের মৃত্যু: ঠিকাদার খোকনের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার চেষ্টা ও চরম অবহেলার অভিযোগ তেলের দামের অজুহাতে বাজারে আগুন, ভুগছে সাধারণ মানুষ একটি হারানো বিজ্ঞপ্তি মার্কিন রণতরীতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা,স্বীকার করল ট্রাম্প প্রশাসন গোপালগঞ্জে জেলা কৃষি বিষয়ক কর্মশালায় ২৫ জন কৃষক ও ব্যাবসায়ীদের প্রশিক্ষণ

বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি

মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র এবং “ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি ও শরীয়াহ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বীরগঞ্জ ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন তাজমহল মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মুফতি খাইরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক (১) হাফেজ মাহদী হাসান এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. মোঃ চাঁন মিয়া।

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম বলেন, “আজ মানুষ প্রচলিত রাজনীতির প্রতি আস্থা হারিয়েছে। দূর্নীতি, বৈষম্য ও শোষণ থেকে মুক্তির একমাত্র মূলমন্ত্র হলো ইসলামী শাসনতন্ত্র। ইসলাম ছাড়া কখনোই ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ মুফতি খাইরুজ্জামান বলেন, “দেশে ভারসাম্যপূর্ণ অর্থনীতি আজ অনুপস্থিত। ধনী আরও ধনী হচ্ছে, গরীব আরও গরীব হচ্ছে। ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই এই ভারসাম্যহীনতা দূর করা সম্ভব। কল্যাণমুখী রাজনীতিই পারে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে।”

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “শুধু নেতা পরিবর্তনে দেশের পরিবর্তন হবে না, নীতির পরিবর্তন লাগবে। প্রচলিত মানব রচিত মতবাদ দিয়ে শান্তি আসবে না। শরীয়াহ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে প্রকৃত শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব।”

সম্মেলন শেষে কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বীরগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। এতে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মাওলানা মাসউদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট