
মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে ২৫শে সেপ্টেম্বর ২০২৬ ইং (শুক্রবার) বিকাল ৩:৩০ টায় জাতীয় সাংবাদিক সংস্থা, মাদারীপুর জেলা শাখার ২০২৮ সাল পর্যন্ত ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলী কমিটির (কেন্দ্রীয় অনুমোদিত) প্রথম মাসিক সভা, আগামীর কর্ম পরিকল্পনা, অভিষেক অনুষ্ঠান, শিক্ষা সফর, ৩১ অক্টোবর/’২৬ তারিখ ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় জাতীয় সাংবাদিক সংস্থার আসন্ন জাতীয় সমাবেশের প্রস্তুতিমূলক সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সভার প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক ফরিদ হেসাইন। সভায় নবগঠিত কার্যনির্বাহী কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর। সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মহসিন তালুকদার। সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, অফিস ঘর, শিক্ষা সফর, নিজস্ব ফান্ড গঠন, অভিষেক অনুষ্ঠান উদযাপন ও ৩১ শে অক্টোবর /’২৬ তারিখ ঢাকায় কেন্দ্রীয় সাংবাদিক সমাবেশ উদযাপনের প্রস্তুতি সহ অন্যান্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন সভার সভাপতি শরীফ ফায়েজুল কবীর। এসময় তিনি উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত, দিক নির্দেশনা অত্যন্ত মনযোগ সহকারে শোনেন এবং তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

গত ৪/৯/২৬ তারিখে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আবুদস সালাম হলে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিষদের আলোচনার সভার বিষয়াদি সভার সভাপতি এসময় তা তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সবাইকে জোরালো ভূমিকা নেয়ার অনুরোধ জানান । সভা থেকে দেশ ও জাতির স্বার্থে সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে সামনের দিনগুলোতে মাদারীপুর জেলা শাখা কমিটির সকলের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক সরবরাহকৃত মাদারীপুর জেলা কমিটির সকল সাংবাদিক নেতৃবৃন্দকে ডিজিটাল পরিচয়পত্র, ফিতা- ষ্টিকার ও ব্যাজ পড়িয়ে দেয়া হয়।