1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছর,প্রতিবন্ধকতা ও নাগরিক প্রত্যাশা আলোচনা সভা মেসিকে ঘিরে ওভিয়েদোতে উৎসব,পেলেন মর্যাদাপূর্ণ সম্মাননা বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত-১৫ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ৫নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম আহমেদ নয়ন সরাইল থানায় এমপি রুমিন-ওসির বাগ্‌বিতণ্ডা,পুলিশের জিডি টাঙ্গাইলে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় পারাপার,৭ গ্রামের মানুষের দুর্ভোগ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর জর্ডানে গির্জার শেষকৃত্যে এলোপাতাড়ি গুলি,নিহত-৭ ভোলা বাসীর জনপ্রিয় ব্যক্তি, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মনিরুল ইসলাম লিসবনে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ কামোঁস মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া বাসীর জনপ্রিয় ব্যক্তি, কুষ্টিয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য নেই মাদারীপুর এসআরবি-৮ কর্তৃক “ক্লুলেস” হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার দেবীরূপে রুমিন ফারহানা, ধর্মীয় সহনশীলতা নিয়ে সমালোচনার জবাব অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য ডেঙ্গুতে নিভে গেল আরও ৪ জনের প্রাণ দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, আজ থেকে নতুন দর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি

পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানা পুলিশের একটি দল এস এম হুমায়ূন কবির উজ্জলকে তার নিজ বাসভবন থেকে আটক করে। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিখোঁজ আল আমিনকে কেন্দ্র করে করা মামলা, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাও রয়েছে।
আটকের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান এস এম হুমায়ূন কবির উজ্জলের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রয়োজনীয় কাজ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট