1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়নগর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূ,ক্ষয়ক্ষতি দুই কোটি টাকা মোহাম্মদপুরে সন্ধ্যা নামলেই অস্ত্রের ঝনঝনানি,আতঙ্ক কাটছে না সাধারণ জনগনের বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ পীরগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দশ দিনের ছুটি শুরু মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক,সময় বেঁধে দিল বিআরটিএ রাঘদী ইউনিয়ন বিএনপির হাল ধরলেন কবীর ও ইলিয়াচ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হচ্ছে ভারত দারুস সালাম বাসীর প্রিয় ব্যক্তি,দারুস সালাম থানা ডিএমপির অফিসার ইনচার্জ দুলাল হোসেন দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বদলগাছী থানার নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা,বর্জন করলেন সাংবাদিকরা গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস এআই দিয়ে অপপ্রচার,ক্ষোভ জানালেন মেহজাবীন হুথি হামলার প্রভাব সৌদি ফুটবলে,স্থগিত রোনালদোর ম্যাচও স্টারলিংকে বিধিনিষেধ,রুশ হামলার মুখে বিপাকে ইউক্রেন নভেম্বরে গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশি নারী হকি দল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলও সাম্প্রতিক সময়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।

অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ থেকে চারটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে ভারত স্বাগতিক হিসেবে বিশ্বকাপে সরাসরি অংশ নিলে পঞ্চম হওয়া বাংলাদেশও বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে। এমন সম্ভাবনার কথাই জানিয়েছেন কোচ জাহিদ হোসেন রাজু।

তিনি বলেন, ‘এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তা ও অন্য দলের অনেকেই বলছে আমাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে পঞ্চম হলে। কিছু দিনের মধ্যে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারব।’

রাজুর অধীনে বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তিনি বিকেএসপির হকির প্রধান কোচ হিসেবে দেশের নারী হকি নিয়ে কাজ করছেন। অনূর্ধ্ব-২০ দলের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জার গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। প্রতিদ্বন্দ্বিতা করেছি এলিট গ্রুপের জাপানের সঙ্গে। মেয়েরা আরও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে জাপানের সঙ্গে ভালো ফলাফল করতে পারত। গতকাল তাদের কাছে হারের পর আজ মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেছে।’

মালয়েশিয়ার বিপক্ষে জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপের মিশন শেষ করেছে বাংলাদেশ। চীনের হুলুনবুইর শহরে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন কনা। ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের নারী হকির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। পুরো টুর্নামেন্টজুড়েই লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার তাদের সামনে রয়েছে আরও বড় স্বপ্ন, বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেওয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট