1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব,জিম্মি সেবাগ্রহীতারা নেপথ্যে দালাল-সিন্ডিকেট কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩

শরীয়তপুরে প্রবাসীর ৩৭ লাখ টাকা ও স্বর্ণালংকার আত্মসাত করে পালিয়েছে স্ত্রী নুসরাত জাহান পাপিয়া নামের এক নারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি গ্রামের মোঃ হারুন চৌকিদারের মেয়ে নুসরাত জাহান পাপিয়া (২৬) পরকীয়ার জেরে দুবাইপ্রবাসী এক ব্যক্তির কষ্টার্জিত অর্থ, স্বর্ণালংকার এবং ঋণের টাকা আত্মসাতের অভিযোগে তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে শরীয়তপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। যার মামলা নং- ৮০৫/২০২৬। মামলার বাদী সহর ভানু অভিযোগ করেন, তার ছেলে মিজানের সাথে শরীয়তপুর জেলার নড়িয়া থানার বিঝারী গ্রামের মোঃ হারুণ চৌকিদারের মেয়ে নুসরাত জাহান পাপিয়া (২৬) এর সাথে বিবাহ হয়। মিজান ও পাপিয়ার সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। পরবর্তীতে জীবন জীবিকার তাগিদে মিজান প্রায় আট বছর ধরে দুবাই প্রবাসী। মাঝে-মধ্যে মিজান বাংলাদেশে আসেন। স্ত্রীর সংসারের খরচ ও ভবিষ্যতের জন্য তিনি নিয়মিত স্ত্রীর ব্যাংক হিসাব ও নিজ বিকাশ একাউন্ট, অন্যান্য বিকাশ একাউন্ট ও বিভিন্ন মাধ্যমে অর্থ পাঠাতেন। প্রবাস থেকে পাঠানো টাকা হতে সংসার পরিচালনা ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে প্রায় ৩০ লাখ টাকা তার স্ত্রীর কাছে জমা ছিল। এছাড়া প্রবাস থেকে পাঠানো ও বাংলাদেশ থেকে তৈরি করা ১৮ ভরি ১২ আনা স্বর্ণালংকারও স্ত্রীর হেফাজতে ছিল। অভিযোগে বলা হয়েছে, গত দুই বছর ধরে প্রবাসী মিজানের স্ত্রীর আচরণে পরিবর্তন দেখা যায়। পরবর্তীতে জানা যায়, স্ত্রী পাপিয়ার সঙ্গে মিজানের কাছের বন্ধু সজীব নামের এক ব্যক্তির পরকীয়ার সম্পর্ক রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। এরই মাঝে ২০২৬ সালের গত ১৪ এপ্রিল মাসে শরীয়তপুরের চিকন্দি ব্র্যাক এরিয়া অফিস থেকে বাদীকে না জানিয়ে তাকে জামিনদার হিসেবে ব্যবহার করে একটা কাগজে স্বাক্ষর নিয়ে ৭ লাখ টাকার ঋণ নেওয়া হয়। ঐ ৭ লাখ টাকার চেক সহ প্রবাসীর পাঠানো প্রায় ৩০ লাখ টাকা, ১৮ ভরি ১২ আনা স্বর্ণালংকার আত্মসাৎ করে অভিযুক্ত পাপিয়া ও তার মা নার্গিস বেগম (৫০) পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। বাদী আরও জানান, পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে পালং মডেল থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর তিনি আদালতে মামলা দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর এর আবেদন করেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পালং থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে অভিযুক্ত নুসরাত জাহান পাপিয়ার ০১৭৬৪৫৬৯৪৫৩ মোবাইলে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায় বিধায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এহেন অবস্থার প্রেক্ষিতে ভুক্তভোগী প্রবাসী স্বামী ও তার পরিবারের মা-বাবা সহ অন্যান্য সদস্যরা ন্যায় বিচার পাবার স্বার্থে আইন ও আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান মামলার বাদী সহর ভানু। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলার বাদী মনে করছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা বেরিয়ে আসবে এবং বিজ্ঞ আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আসামীর নিকট থেকে প্রবাসীর কষ্টার্জিত অর্থ, স্বর্ণালংকার ফেরত প্রদাণের আদেশ জারি সহ আসামী কঠোর শাস্তি প্রদান নিশ্চত করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট