1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার রাজৈরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঝরে গেলো কিশোরীর প্রাণ, আহত হলো আরও ২ জন উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি,বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ৫ নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল হাসনাত রতন বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটেই ছিলেন তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল বদলগাছীতে একাধিক নির্দেশনার পরও কমিটি হয়নি মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রামীন হেল্থটেক লিমিটেড নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবার নতুন এক প্লাটফর্ম রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত,রাজধানীতে চার বাসে আগুন ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ-রংপুরে ডাঃ শফিকুর রহমান

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় বড় হামলার প্রস্তুতি রাশিয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। রোববার (৩০ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর জবাব হিসেবে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধাস্ত্র ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে রাতভর রুশ হামলা অব্যাহত ছিল।

এর আগে শনিবার রাতে কিয়েভে একটি অস্ত্রের গুদামে ড্রোন হামলা চালায় রাশিয়া। গুদামে বিস্ফোরক থাকায় হামলার পর সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৩৭ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার একটি ড্রোন ওই গুদামে আঘাত হানে। এর পর সেখানে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পরে জেলেনস্কি বলেন, ওই বেসামরিক এলাকায় বিস্ফোরক থাকার কথা ছিল না। তারপরও সেখানে এসব বিস্ফোরক রাখা হয়েছিল। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কিয়েভে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, কিয়েভের একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই গুদামে ড্রোন উৎপাদনের উপকরণ ছিল।

গত কয়েক দিন ধরে কিয়েভে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ইউক্রেন রাশিয়ার বাণিজ্যিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কোও বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট