1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার রাজৈরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঝরে গেলো কিশোরীর প্রাণ, আহত হলো আরও ২ জন উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি,বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ৫ নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল হাসনাত রতন বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটেই ছিলেন তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল বদলগাছীতে একাধিক নির্দেশনার পরও কমিটি হয়নি মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রামীন হেল্থটেক লিমিটেড নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবার নতুন এক প্লাটফর্ম রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত,রাজধানীতে চার বাসে আগুন ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ-রংপুরে ডাঃ শফিকুর রহমান

মাদারীপুরে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সৈয়দ আবুল হোসেন কলেজ কর্তৃপক্ষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরে ২০২৬ সালের এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের শনিবার (২৯ আগষ্ট) দুপুরে সংবর্ধনা দিলো মাদারীপুর সদরের খোয়াজপুর টেকেরহাটে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সৈয়দ আবুল হোসেন কলেজ কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রেখে প্রধান অতিথি, বিশেষ অতিথি, অভিভাবক, কৃতি শিক্ষার্থী, উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রাণতোষ মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (এডমিন) ডাঃ মোহাম্মদ নাসিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য মোঃ আব্দুল খালেক, বিদ্যোতসাহী সদস্য ছায়েদুল হক মোল্লা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজ পরিচালনা পর্ষদ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সহযোগিতায় ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষানুরাগী মোঃ কামাল উদ্দিন মুন্সী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজটি ইংরেজী বিভাগের শিক্ষক উম্মে সালমা ও প্রভাষক মিনহাজুল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে প্রথমেই কলেজটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক মন্ত্রী প্রয়াত আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এমন মহতী অনুষ্ঠান আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক ও এসএসসি-তে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন যে শিক্ষা রাষ্ট্র, জাতি- সমাজ-পরিবার ও চরিত্র গঠন করে মানবিক মূল্যবোধ জাগাতে পারে- এমন শিক্ষার খুবই প্রয়োজন- আর লেখাপড়াই পারে এমন শিক্ষার চাহিদা পূরণ করতে। তিনি নৈতিক শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মোবাইল আসক্তিতে সময়ের অপচয় না করে বেশী-বেশী পাঠ্যপুস্তকে মনযোগী হওয়া ও সময় দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে তিনি শিক্ষক ও অভিভাবক সহ সমাজের নেতৃস্থানীয়দের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এসএসসি-তে জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট