1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব,জিম্মি সেবাগ্রহীতারা নেপথ্যে দালাল-সিন্ডিকেট কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩

মাদারীপুরে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট,দুই লক্ষ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ- মাদারীপুর এর যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে উক্ত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মিল্লাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
মোবাইল কোর্টটি মাদারীপুর শহরের বাঁশতলা, তরমুগরিয়া শাহাজাহান বেকারি নামক প্রতিষ্ঠানের ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকরভাবে বেকারি প্রোডাক্টস উৎপাদন, নিম্ন মানের খাদ্য সংযোজন দ্রব্যে ব্যবহার, নোংরা পরিবেশ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, সকল পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরীর জন্য ব্যবহৃত রঙ্গীণ কাগজ, ফ্লেভার সনদ না, ফ্লোরে খাবার রাখা, রশিদ ও লেবেলবিহীন রাসায়নিক দ্রব্যের ব্যবহার, কাচামালের ক্রয়-বিক্রয় সংক্রান্ত চালান প্রদর্শনে ব্যর্থ হওয়া সহ অন্যান্য অভিযোগ এবং সকল অপরাধের দায় স্বীকার করায় উক্ত প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ২ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায়ের পাশাপাশি একই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়।

এছাড়াও, ভবিষ্যতে এহেন অপরাধের সন্তোষজনক পরিবর্তন না হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন- ২০১৩ অনুযায়ী মামলা করা হবে বলে সতর্ক করা হয়। অভিযানকারী কর্মকর্তারা বলেন, মানুষকে নিরাপদ খাদ্য সরবরাহে যেখানেই অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয় হবে সেখানেই তাদের অভিযান অব্যাহত থাকবে। এই অভিযান ও অপরাধে জরিমানার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও সচেতন নাগরিক সমাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট