1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

উলিপুরে বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

উলিপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এতে সবুজ মিয়া (৪০) ও তাঁর স্ত্রী ফলোয়ারা বেগম (৪০) আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে উলিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন সবুজ মিয়া।

ঘটনাটি ঘটেছে উপজেলার দলদলিয়া ইউনিয়নের টাপুরকুটি গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার সঙ্গে একই এলাকার কয়েকজনের জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

গত ২৬ আগস্ট সকাল ৯টার দিকে এরশাদুল হক, বাবর আলী, আব্দুল মজিদ, জাহিদুল ইসলাম ও ইসরাফিল মিয়া বাঁশের লাঠি ও দা নিয়ে দলবদ্ধভাবে সবুজ মিয়ার বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় গালিগালাজের একপর্যায়ে তাঁরা হামলা চালান বলে অভিযোগ করেন সবুজ।

সবুজ মিয়ার অভিযোগ, হামলাকারীদের বাধা দিতে গেলে তাঁকে লাঠি ও দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে তাঁকে দা দিয়ে মাথায় কোপ দেওয়া হলে তিনি দুই হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তাঁর মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাঁকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মাথায় তিনটি ও হাতে দুটি সেলাই দেওয়া হয়।

এ সময় তাঁর স্ত্রী ফলোয়ারা বেগম ও ছেলে শিমুল ইসলাম (১৫) এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ফলোয়ারা বেগমের চুল ও কাপড় টেনে ছিঁড়ে ফেলা, মাটিতে ফেলে মারধর এবং গলায় চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন সবুজ। এতে তাঁর স্ত্রীর হাতে আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়।

পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। স্থানীয়দের সহায়তায় আহতদের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সবুজ মিয়া বলেন,হামলার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এরশাদুল হক। তাঁর দাবি, সবুজ মিয়ার জমিতে কীটনাশক ও ঘাস পোড়ানোর ওষুধ প্রয়োগের কারণে তাঁদের চাষ করা ফসল ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে তিনি ও তাঁর ভাই আব্দুল মজিদ সবুজের বাড়িতে কথা বলতে গেলে উল্টো তাঁদের মারধর করা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন এবং পরে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাঁর ভাইকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এরশাদুল হক আরও বলেন, সবুজ মিয়া ও তাঁর স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়। তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগও তিনি অস্বীকার করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন,লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট