1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদারীপুরে বিএনপি নেতাকে আওয়ামীলীগ বানানোর চক্রান্তের অভিযোগ,প্রতিবাদে সংবাদ সম্মেলন উখিয়া সৈকতে প্রায় ৫০০ মিটার পরপর তিন অজ্ঞাত মরদেহ বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম কাজিপুরে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও জনসচেতনতায় প্রশাসনের যৌথ অভিযান মাদারীপুরে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না:প্রতিমন্ত্রী শাহে আলম অনুমতি ছাড়া দীর্ঘ অনুপস্থিতি: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান বরখাস্ত বাসাইলে নির্মাণাধীন এলজিইডি ব্রিজে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ,কঠোর ব্যবস্থার দাবি এলাকাবাসীর বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা টাইফুন দুজুয়ানে জাপানে বিপর্যয়, প্রাণ গেল ২ জনের জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার রাজৈরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঝরে গেলো কিশোরীর প্রাণ, আহত হলো আরও ২ জন উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি,বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ

রিংকি হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

উলিপুর প্রতিনিধি:

রুকাইয়া আক্তার রিংকি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় উলিপুর মসজিদুল হুদা চৌরাস্তা মোড়ে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পান্ডুল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা সহস্রাধিক নারী-পুরুষ এতে অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে রিংকি হত্যার বিচার, প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মানববন্ধনে নিহতের বাবা রেজাউল করিম, মা মাসুদা আক্তারসহ স্বজন ও এলাকাবাসী বক্তব্য দেন। বক্তারা বলেন, ২০২৩ সালের ১৩ আগস্ট গভীর রাতে নিজ বাবার বাড়িতে রিংকি হত্যাকাণ্ডের শিকার হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনার রহস্য উদঘাটন না হওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, মামলাটি ২০২৫ সালের ১০ জুন পিবিআইতে এবং পরে ২০২৬ সালের ৫ মার্চ আদালতের নির্দেশে সিআইডিতে স্থানান্তর করা হয়। বর্তমানে মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উলিপুর থানার দিকে গেলে পুলিশ থানার প্রধান ফটকের সামনে তাদের থামিয়ে দেয়। সেখানে ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে। মানববন্ধনে উত্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

মানববন্ধনে অংশ নেওয়া স্বজন ও এলাকাবাসী দ্রুত তদন্ত শেষ করে রিংকি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট