1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও জনসচেতনতায় প্রশাসনের যৌথ অভিযান মাদারীপুরে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না:প্রতিমন্ত্রী শাহে আলম অনুমতি ছাড়া দীর্ঘ অনুপস্থিতি: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান বরখাস্ত বাসাইলে নির্মাণাধীন এলজিইডি ব্রিজে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ,কঠোর ব্যবস্থার দাবি এলাকাবাসীর বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা টাইফুন দুজুয়ানে জাপানে বিপর্যয়, প্রাণ গেল ২ জনের জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার রাজৈরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঝরে গেলো কিশোরীর প্রাণ, আহত হলো আরও ২ জন উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি,বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

মাদারীপুরে জাতীয় পেনশন মেলাকে ঘিরে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,স্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পেনশন কর্তৃপক্ষ অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রনালয়ের সমন্বিত উদ্যোগে জেলা সমন্বিত সরকারী ভবনের হলরুমে আজ সকালে জাতীয় সার্বজনীন পেনশন মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর মোঃ সুরাতুজ্জামান। এছাড়া, পেনশন মেলাকে ঘিরে একটি বর্ণাঢ্য রেলী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ‘সার্বজনীন পেনশন স্কিমে নিশ্চিত করবে ভবিষ্যত’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপি এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য রেলীটি সরকারী সমন্বিত ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান অতিথি, মাদারীপুর জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তা, উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ, দর্শনার্থী ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব শরীফ নজরুল ইসলাম, মাদারীপুর পৌরসভা প্রশাসক (উপ-সচিব) জেসমিন আক্তার বানু, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহম্মেদ, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন,জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ,রোভার স্কাউটের সদস্য বৃন্দ, গার্লস গাইড ও রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষের দিকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট