1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি,বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ৫ নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল হাসনাত রতন বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটেই ছিলেন তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল বদলগাছীতে একাধিক নির্দেশনার পরও কমিটি হয়নি মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রামীন হেল্থটেক লিমিটেড নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবার নতুন এক প্লাটফর্ম রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত,রাজধানীতে চার বাসে আগুন ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ-রংপুরে ডাঃ শফিকুর রহমান টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, সহায়তার আশ্বাস এম পি জিলানীর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাজীপুরের অর্থনীতি পাল্টে দেবে এই মৎস্য বাজার

বাদ পড়া ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের আবেদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদনকঃ

দীর্ঘ ১৩ বছর ধরে বিনাবেতনে অজপাড়াগাঁয়ের কোমলমতি শিশুদের আলো ছড়িয়ে যাচ্ছেন বাদ পড়া ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষক। উচ্চশিক্ষিত (অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী)এসব শিক্ষকের জীবন আজ চরম অবহেলা, অনাহার ও বৈষম্যের এক করুণ আলেখ্য। বাংলাদেশে সর্বপ্রথম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রেজিস্ট্রেশন এবং শিক্ষকদের বেতন-ভাতা চালু করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাদ পড়া বিদ্যালয়গুলোর মধ্যে ৫৩৪টি বিদ্যালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠিত। ভুক্তভোগী শিক্ষকেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান (এমপি)এর কাছে আকুল আবেদন জানিয়েছেন-২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণ করে তাদের পরিবার নিয়ে দু’মুঠো ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। অন্তবর্তীকালীন সরকারের সময় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জাতীয়করণের নির্দেশনাসংক্রান্ত চিঠি জারি করা হয়। ১১টি জেলা ও ১১টি উপজেলায় সরজমিনে যাচাই-বাছাই করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অনুমোদন ও কমিটি: মন্ত্রণালয় কর্তৃক গঠিত কনসালটেশন কমিটি ৫,০০০ বিদ্যালয় জাতীয়করণের লক্ষ্যে অনুমোদন দেয়, যেখানে উপদেষ্টা, সচিব, উপসচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা স্বাক্ষর করেন। কম খরচে বিপুল কর্মসংস্থান: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, প্রতি জেলায় গড়ে ৭৯টি করে বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসবে। ২০ হাজার শিক্ষকের জন্য সরকারের বাৎসরিক ব্যয় মাত্র ৪০ কোটি টাকা যা বর্তমান সরকারের জন্য বড় কোনো আর্থিক বোঝা নয়, অথচ এতে ২০ হাজার পরিবারে ফিরবে স্বচ্ছলতা। এসব বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৮ লক্ষাধিক কোমলমতি শিশু উপবৃত্তি ও মিড-ডে মিলের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
মানবেতর জীবনযাপন:

প্রতি মাসে সংসার চালাতে যেখানে ১৫-২০ হাজার টাকা প্রয়োজন, সেখানে শিক্ষকেরা টানা ১৩ বছর একটি টাকাও পাচ্ছেন না। বাধ্য হয়ে শিক্ষকতার পাশাপাশি অনেককে টিউশনি, অটো রিকশা চালানো কিংবা রাতে সিকিউরিটি গার্ডের কাজ করতে হচ্ছে।
চিকিৎসা ও ভবিষ্যতের অনিশ্চয়তা:বিনা বেতনে অনেক শিক্ষক ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন, অনেকে অবসরে গেছেন। আর যাদের বয়স শেষ পর্যায়ে, তাদের অন্য কোথাও চাকরি পাওয়ার কোনো উপায় নেই। অর্থাভাবে তারা অসুস্থ মা-বাবার চিকিৎসা কিংবা নিজের সন্তানের পড়াশোনার খরচ চালাতে পারছেন না।”শিক্ষকতা একটি মহান পেশা। প্রাথমিক শিক্ষার শক্ত ভিত গড়ে দেওয়া এই শিক্ষকদের বেতন-ভাতার জন্য রাজপথে ধুলাবালির মাঝে পড়ে থাকতে হচ্ছে যা অত্যন্ত হৃদয়বিদারক। আমাদের আকুল আকুতি, অবিলম্বে ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণ করে সমাজে মর্যাদা নিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করা হোক।”বিনীত,সাদ্দাম হোসেন রুহান মন্ডল যুগ্ম মহাসচিব,বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (কেন্দ্রীয় কমিটি) ঢাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট