1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না:প্রতিমন্ত্রী শাহে আলম অনুমতি ছাড়া দীর্ঘ অনুপস্থিতি: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান বরখাস্ত বাসাইলে নির্মাণাধীন এলজিইডি ব্রিজে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ,কঠোর ব্যবস্থার দাবি এলাকাবাসীর বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা টাইফুন দুজুয়ানে জাপানে বিপর্যয়, প্রাণ গেল ২ জনের জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার রাজৈরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঝরে গেলো কিশোরীর প্রাণ, আহত হলো আরও ২ জন উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি,বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটেই ছিলেন তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল

ঘোড়াঘাটে সেটেলমেন্ট অফিসের প্রাক্তন পেশকারের বিরুদ্ধে অর্ধকোটি টাকার প্রতারণার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সেটেলমেন্ট অফিসের সাবেক পেশকার আশরাফুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ভুমি জরিপ ও খতিয়ান সংশোধনের কাজ করে দেওয়ার নামে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে তিনি চম্পট দিয়েছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এতে চরম ভোগান্তি ও দিশেহারা অবস্থায় পড়েছেন সেবাগ্রহীতারা।

স্থানীয় সুত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ভূমি জরিপের কাজ ২০০৪ সাল থেকে শুরু হয়। পর্যায়ক্রমে মাঠ জরিপ, তসদিক, ৩০ ধারা ও ৩১ ধারার ধাপ পেরিয়ে বর্তমানে ২০২৬ সালে ৪২(ক) ধারার কাজ চলমান রয়েছে। দীর্ঘ দুই দশক ধরে জরিপ সংক্রান্ত বিভিন্ন কাজের নাম করে সাধারণ জমি মালিকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ চলমান ৪২(ক) ধারার শুনানির অজুহাতে প্রায় অর্ধশতাধিক ভুক্তভোগীর কাছ থেকে আনুমানিক ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে যান সাবেক পেশকার আশরাফুল ইসলাম। ভুক্তভোগীদের মধ্যে পৌর এলাকার কাদিমনগর গ্রামের গৌতম বাবুর নিকট থেকে ২ লাখ টাকা, বানিয়াপাড়ার বিকাশ চন্দ্রের কাছ থেকে ৪০ হাজার টাকা, কাদিমনগরের মাহাবুবুর রহমানের কাছ থেকে ৭ হাজার টাকা এবং বাঘের হাটের কাপড় ব্যবসায়ী বৈদ্যনাথ সাহার কাছ থেকে ৩৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।

এলাকার সচেতন মহলের মতে, ২০০৪ সাল থেকে ঘোড়াঘাটের সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে ওই পেশকার কোটি টাকারও বেশি অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন। অভিযোগ রয়েছে, এই দুর্নীতির টাকায় তিনি বগুড়া শহরে চারতলা বিশিষ্ট বাড়ি ও গাড়িসহ বিপুল পরিমাণের অঢেল সম্পদের মালিক হয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা ঊর্ধ্বতন প্রশাসনের আশু হস্তক্ষেপ এবং অভিযুক্ত আশরাফুল ইসলামের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট