1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত-৩ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে মহাসড়ক দখল করে দোকানঘর নির্মাণ সিরাজগঞ্জে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা মির্জাপুরে জঙ্গলে গামছায় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার সখীপুরে শামীম টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ডিজেলের দামে যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ,দেওয়া হলো আর্থিক সহায়তা মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

মুকসুদপুর এস জে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি মডেল সাবের মিয়া জসিম উদ্দিন (এস জে) উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২ টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদ আশিক কবির। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুকদেব পোদ্দার।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ চিরুমিয়া, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, শুধু বিদ্যালয়ে পাঠদান করলেই শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীরা বিদ্যালয়ের বাইরে কী করছে, পড়াশোনায় কতটা মনোযোগী এবং তাদের আচরণ ও মানসিক বিকাশ কেমন হচ্ছে—এসব বিষয়েও অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখতে হবে। একই সঙ্গে শিক্ষকদেরও শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল হতে হবে।

বক্তারা বলেন, শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সৎ, নৈতিক, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা, আচরণ ও সার্বিক বিকাশ নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মতবিনিময় হয়। অভিভাবকরা শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভা শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ বাড়াতে সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট