1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমতি ছাড়া দীর্ঘ অনুপস্থিতি: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান বরখাস্ত বাসাইলে নির্মাণাধীন এলজিইডি ব্রিজে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ,কঠোর ব্যবস্থার দাবি এলাকাবাসীর বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা টাইফুন দুজুয়ানে জাপানে বিপর্যয়, প্রাণ গেল ২ জনের জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার রাজৈরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঝরে গেলো কিশোরীর প্রাণ, আহত হলো আরও ২ জন উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি,বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার মেসির দুর্দান্ত গোল,তবু জিততে পারল না মিয়ামি সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত-৯ গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদন্ড জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,জন মানুষের বন্ধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজিমুল ইসলাম তুষার সমালোচনার পর হাফেজদের দেওয়া”নেক্সাস”বই ফেরত নিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটেই ছিলেন তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল বদলগাছীতে একাধিক নির্দেশনার পরও কমিটি হয়নি মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে

বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযান,দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং জালাল গ্রুপের ১১ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে র‌্যাব-১২-এর পৃথক দুই অভিযানে দেশীয় তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র, ইয়াবা ও মোবাইল ফোনসহ কিশোর গ্যাং জালাল গ্রুপের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ভোররাতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকার তালপুকুরপাড়া ও হাটখোলাপাড়ায় অভিযান দুটি পরিচালনা করে র‌্যাব-১২-এর বগুড়ার একটি আভিযানিক দল।
র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ৩টার দিকে শাবরুলের তালপুকুরপাড়ায় অভিযান চালিয়ে মো. বাপ্পী হাসান (২১) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি লোহার চাপাতি, ১৩টি ইয়াবা ট্যাবলেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।
এরপর ভোর ৫টার দিকে একই এলাকার হাটখোলাপাড়ায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। সেখানে মো. ইউসুফ প্রামাণিক (২২), মো. জালাল মন্ডল (৩৮), মো. রাব্বি হাসান (২২), মো. মেহেদী হাসান (২৩), মো. রিপন প্রামাণিক (২৭), মো. আকাশ প্রামাণিক (১৯), মো. শুভ (২০), মো. কাইয়ম প্রামাণিক (১৯), মো. কাউছার হোসেন (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, দ্বিতীয় অভিযানে তাদের কাছ থেকে নয়টি লোহার চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি, একটি বল্লম, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১১টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে মো. জালাল মন্ডলের বিরুদ্ধে কাহালু, বগুড়া সদর ও শাজাহানপুর থানায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে র‌্যাবের সিডিএমএস যাচাইয়ে জানা গেছে। এছাড়া বাপ্পী হাসানের বিরুদ্ধেও শাজাহানপুর থানায় একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট